ম্যাক্স ওয়েবারের (Max Weber) ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ
ম্যাক্স ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্ব আলোচনা ভূমিকা:- ম্যাক্স ওয়েবার ছিলেন একজন সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানের ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে আলোচনা ম্যাক্স ওয়েবারের এক অমর সৃষ্টি। সমাজবিজ্ঞানের ক্ষমতা ও কর্তৃত্ব হলো দুটি প্রত্যয়। ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে অনেকের মধ্য বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তি দূর করার জন্যই সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার (Max Weber) ক্ষমতা ও কর্তৃত্ব প্রত্যয়টি ব্যাখ্যা করেছেন। ক্ষমতা ও কর্তৃত্ব (Power and Authority): Max Weber এর ক্ষমতা ও কর্তৃত্ব (Power and Authority) হলো দুটি মৌলিক প্রত্যয়। নিম্নে এ দুটি প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। ক্ষমতা (Power): ক্ষমতার ইংরেজি শব্দ Power. ক্ষমতা বলতে বোঝায় মানুষের আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য ও সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে । অর্থাৎ ক্ষমতা হলো, একজন ব্যক্তি বা গোষ্ঠী কীভাবে অন্য ব্যক্তিকে তার ইচ্ছানুযায়ী কিছু করাতে সক্ষম হয় চাইলেও বা না চাইলেও। অর্থাৎ, ক্ষমতা হলো অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার সক্ষমতা। অধ্যাপক ফ্রেডারিক বলেন-“ক্ষমতা হচ্ছে এক প্রকার মানবীয় সম্পর্ক” সমাজবিজ্ঞানী D.D. Raphal এর মতে- “ক্ষমতা বলতে সাধারণত শক্...