ম্যাক্স ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্ব সংজ্ঞা, প্রকারভেদ ও পার্থক্যসমূহ
ভূমিকা:- ম্যাক্স ওয়েবার ছিলেন আধুনিক সমাজবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। সমাজবিজ্ঞানে ক্ষমতা ও কর্তৃত্বের বিশ্লেষণ তাঁর এক অমর সৃষ্টি। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বে 'ক্ষমতা' এবং 'কর্তৃত্ব' শব্দ দুটি প্রায়ই সমার্থক হিসেবে ব্যবহৃত হলেও এদের মধ্যে গভীর তাত্ত্বিক পার্থক্য বিদ্যমান। সাধারণ মানুষের মনে এই দুটি প্রত্যয় নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করার জন্যই ম্যাক্স ওয়েবার তাঁর বিখ্যাত গ্রন্থগুলোতে ক্ষমতা ও কর্তৃত্বের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেছেন। তাঁর মতে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই দুটি উপাদানই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। আজ আমরা ক্ষমতা ও কর্তৃত্ব্ সংজ্ঞা, প্রকারভেদ এবং পার্থক্য নিয়ে আলোচনা করব।
ক্ষমতা ও কর্তৃত্ব (Power and Authority):
Max Weber এর ক্ষমতা ও কর্তৃত্ব (Power and Authority) হলো দুটি মৌলিক প্রত্যয়। নিম্নে এ দুটি প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো।
ক্ষমতা (Power):
ক্ষমতার ইংরেজি শব্দ Power. ক্ষমতা বলতে বোঝায় মানুষের আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য ও সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্যকে । অর্থাৎ ক্ষমতা হলো, একজন ব্যক্তি বা গোষ্ঠী কীভাবে অন্য ব্যক্তিকে তার ইচ্ছানুযায়ী কিছু করাতে সক্ষম হয় চাইলেও বা না চাইলেও। অর্থাৎ, ক্ষমতা হলো অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার সক্ষমতা।
অধ্যাপক ফ্রেডারিক বলেন-“ক্ষমতা হচ্ছে এক প্রকার মানবীয় সম্পর্ক”
সমাজবিজ্ঞানী D.D. Raphal এর মতে- “ক্ষমতা বলতে সাধারণত শক্তি দক্ষতাকে বোঝায়।তিনি আরও বলেন সামাজিক দিক থেকে বিচার করলে ক্ষমতা হলো অন্যান্যদের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করানোর ক্ষমতা।”
ওয়েবারের মতে, ক্ষমতা সবসময় একটি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভিত্তি করে, যেখানে একটি পক্ষ অন্য পক্ষকে প্রভাবিত করার চেষ্টা করে। তবে, এই প্রভাব সবসময় গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই ক্ষমতা আর কর্তৃত্ব এক জিনিস নয়।
কর্তৃত্ব (Authority):
আদেশ করার ক্ষমতা এবং সমাজস্থ বহিবর্গের সহজ স্বাভাবিক স্বীকৃতি এই দুই উপাদানের সম্মিলনে যথার্থ কর্তৃত্বের সৃষ্টি হয়। কর্তৃত্বের সাথে বৈধতা বিষয়টি জড়িত।
আদেশ দান করার এবং আদেশের প্রতি আনুগত্য আদায় করার ক্ষতার অধিকারকে কর্তৃত্ব (Authority) বলা হয়।
আলফ্রেড ডি গ্রফিয়ারের মতে “কর্তৃত্ব বলতে বৈধ ক্ষমতাকে বুঝায়”
ওয়েবার বলেন, কর্তৃত্ব সবসময় একটি সামাজিক প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিদ্যমান থাকে এবং এটি শুধু আদেশদানের অধিকার নয়, বরং আদেশ পালনের সামাজিক স্বীকৃতিও।
কর্তৃত্বের প্রকারভেদ
ম্যাক্স ওয়েবার (Max Weber) তিন ধরনের কর্তৃত্বের কথা বলেছেন। যথা-
(ক) যৌক্তিক কর্তৃত্ব:
যে কর্তৃত্বে আদেশ বৃদ্ধিগ্রাহ্য, আইনসম্মত এবং জনগণ সহজভাবে মেনে নেয় সে কর্তৃত্বকে যৌক্তিক বলে।
(খ) ঐতিহ্যবাহী কর্তৃত্ব
যে ধরনের কর্তৃত্বে ব্যক্তি জম্মসূত্রে ক্ষমতা প্রয়োগ করার অধিকার লাভ করে তাকে ঐতিহ্যবাহী কর্তৃত্ব বলে।
(গ) তন্দ্রজালিক কর্তৃত্ব
যে ধরনের কর্তৃত্বে ব্যক্তি নিজস্ব গুণাবলি বীরত্ব ও চারিত্রিক দৃঢ়তা দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয় তাকে তন্দ্রজালিক কর্তৃত্ব বলে।
ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য
ম্যাক্স ওয়েবারের আলোচনার প্রেক্ষাপটে ক্ষমতা ও কর্তৃত্বের প্রধান পার্থক্যগুলো হলো:
বিষয়- ক্ষমতা (Power) কর্তৃত্ব (Authority)
ভিত্তি - গায়ের জোর বা শক্তির ওপর নির্ভরশীল। আইন ও নৈতিক বৈধতার ওপর নির্ভরশীল।
স্থায়িত্ব -সাধারণত ক্ষণস্থায়ী ও অস্থিতিশীল দীর্ঘস্থায়ী ও সুশৃঙ্খল।
সম্মতি - অন্যের অনিচ্ছা সত্ত্বেও কার্যকর হতে পারে। অন্যের সম্মতি বা আস্থার ওপর প্রতিষ্ঠিত।
প্রয়োগ- স্বৈরতান্ত্রিক ও অগণতান্ত্রিক হতে পারে। প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ম্যাক্স ওয়েবারের ক্ষমতা ও কর্তৃত্ব ধারণাটি আধুনিক সমাজবিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ম্যাক্স ওয়েবার কর্তৃত্ব ও ক্ষমতা সম্পর্কে যে বিশ্লেষণ প্রদান করেছেন তা আধুনিক সমাজবিজ্ঞানের জন্য এক অমূল্য সম্পদ। তার সংজ্ঞা, শ্রেণিবিন্যাস ও বিশ্লেষণ সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসনিক কাঠামো বিশ্লেষণে ব্যাপকভাবে ব্যবহৃত। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে যে অবদান রেখে গেছেন তা সমাজবিজ্ঞানের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে। Max Weber এর দৃষ্টিতে ক্ষমতা ও কর্তৃত্ব হলো সমাজবিজ্ঞানের দুটি মৌল প্রত্যয় আর কর্তৃত্ব হলো প্রাতিষ্ঠানিক ক্ষমতা।
আরও জানুন- ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র।
