গ্রামীণ সমাজে নেতৃত্বের ভূমিকা আলোচনা কর
গ্রামীণ সমাজে নেতৃত্বের ভূমিকা আলোচনা কর ভূমিকা:- নেতৃত্ব হলো সমাজব্যবস্থার একটি ঢালস্বরূপ। কারণ নেতৃত্বের মাধ্যমে সমাজকে সবসময় এগিয়ে নেওয়া হয়। গ্রামীণ সমাজে নেতৃত্বের ভূমিকাসমূহ: নিম্নে গ্রামীণ সমাজে নেতৃত্বের ভূমিকা আলোচনা করা হলো। ১। সমাজের অগ্রগতিতে অবদান নেতৃত্ব হলো সমাজের প্রাণ। কারণ, সমাজব্যবস্থায় সর্বদা নেতৃত্ব ঢাল হিসেবে কাজ করে। সমাজের সকল কার্যক্রম সম্পাদন করার জন্য একজন নেতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। কারণ, নেতা সবসময় সমাজকে ভালোর পথে কিভাবে নিতে হয় সে কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যায়। ২। সরকারি নীতি বাস্তবায়ন একটি দেশের সকল কার্যক্রম সম্পাদন করার জন্য যেমন নেতা প্রয়োজন তেমনি সকল ধরনের কাজ বাস্তবায়ন করার জন্য নেতার প্রয়োজন। নেতা ছাড়া কখনো কোনো কাজ সফলতার সাথে সম্পাদন করা সম্ভব নয়। যেমন- সরকারি কোনো উন্নয়নমূলক কাজ মেম্বার চেয়ারম্যান দ্বারা সম্পাদন করা হয় যা গ্রামীণ উন্নয়নে কাজ করে। ৩। আধুনিকায়ন বর্তমান সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো আধুনিকায়ন। কারণ, আধুনিকায়ন এমন এক বিষয় যা সমাজব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের গ্রামীণ সমাজ আগে যেমন ছিলো এখন তার চেয়ে অন...