গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রভাব আলোচনা
গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রভাব আলোচনা ভূমিকা:- প্রকৃতির এই নিয়ম পরিবর্তনের পিছনে রয়েছে গ্রিনহাউস গ্যাসসমূহের অবদান যা আমাদের সৃষ্টি। সৃষ্টি তখন সুন্দর হয় যখন তা মানুষের কল্যাণে লাগে। গ্রিনহাউস গ্যাস সৃষ্টি করেছে মানুষ তার কল্যাণে। কিন্তু তা অকল্যাণ ও বয়ে এনেছে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে সমস্যাসমূহ: গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে যে সব সমস্যার সৃষ্টি হয় তা নিম্নে আলোচনা করা হলো। ১। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: পৃথিবীর মোট ৭৫% ভাগই জলরাশি। আর এই বিশাল জলরাশির ৯৭ ভাগই সমুদ্র ধারণ করে এবং ২০ শতকে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির পরিমাণ ছিলো ১-২ সে.মি. প্রতি বছর তা ছিল ১-৩ মি.মি. যদি ক্রমাগত হার গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে যোগ হতে থাকে তবে এর উচ্চতা ২১০০ সাল নাগাদ ১-৩ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে বিজ্ঞানীরা আশাঙ্কা করেছেন। ২। উপকূলীয় সমুদ্রতট ও দ্বীপ সমুহে প্লাবন: সমুদ্র উপকূলবর্তী প্রায় ৭৫ মিলিয়ন বর্গ কি.মি এলাকার বসবাসভূমি পানিতে তলিয়ে যাবে। এত বড় সমুদ্র উপকূলে যারা বসবাস করবে তাদের জীবন যাত্রার মান ব্যহত হবে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে মহাসাগরের দ্বীপসমূহের অধিবাসীরা। ৩। উপকূলীয় এলাকার মাটি...