ম্যাক্স ওয়েবার (Max Weber) কে আমলাতন্ত্রের জনক বলা হয় কেন?

ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয় কেন?

ভূমিকা:- "আধুনিক রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্র (Bureaucracy) একটি অপরিহার্য শক্তি। যদিও আমলাতন্ত্রের ধারণা প্রাচীনকাল থেকেই বিদ্যমান ছিল, কিন্তু একে একটি বিজ্ঞানসম্মত ও সুশৃঙ্খল তাত্ত্বিক কাঠামো দান করেছেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

আপনার দেওয়া সংজ্ঞার মতোই, আমলাতন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে স্থায়ী ও দক্ষ সরকারি কর্মকর্তাদের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয়। ম্যাক্স ওয়েবারই প্রথম ব্যক্তি যিনি আমলাতন্ত্রকে একটি 'আদর্শ রূপ' (Ideal Type) হিসেবে বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন কীভাবে এটি একটি আধুনিক রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই মৌলিক অবদানের কারণেই তাঁকে আমলাতন্ত্রের জনক বলা হয়।"

ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয় কেন

জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার ‘Economy and Society’ গ্রন্থে বলেন যে- একটি আমলাতন্ত্র সংস্থা সবচেয়ে দক্ষ কাঠামো প্রতিনিধিত্ব করে। বিশেষ দক্ষতা, নিশ্চয়তা, ধারাবাহিকতা এবং উদ্দেশ্যের একতাই এর মূল বৈশিষ্ট্য।

সুপ্রসিদ্ধ চিন্তাবিদ ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র কে যুক্তিবাদী সংগঠন হিসেবেও আখ্যায়িত করেছেন। তিনি সর্বপ্রথম আমলাতন্ত্র যে আধুনিক আমলাতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সে বিষয় ব্যাখ্যা করেন। ম্যাক্স ওয়েবার (Max Weber) এর বিখ্যাত গ্রন্থ ‘Eassys in Socilogy’ তে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও বিশদ আলোচনা করেছেন । ম্যাক্স ওয়েবার (Max Weber) এ প্রসঙ্গে সমাজতাত্ত্বিক গবেষণার সূত্রপাত করেন। তাই ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের আধুনিক জনক বলা হয়। Max Weber আমলাতন্ত্রকে আইনগত ও যুক্তিসংগত আদর্শ কাঠামো হিসেবে বিশ্লেষণ করেন। তাঁর মতে এটি একটি আদর্শ কাঠামো। তাঁর আমলাতন্ত্রকে “concept of Rationalism’ বলে অভিহিত করা হয়েছে।

ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলার কারণ

১। সুনির্দিষ্ট কর্মপরিধি:

ম্যাক্স ওয়েবার (Max Weber) আমলাতন্ত্রকে সুনির্দিষ্ট কর্মপরিধি বিদ্যমান ব্যবস্থা বলেছেন। এখানে ঊর্ধ্বতন অধস্তন অনুসারে কর্ম পরিধি বন্টন করা হয়েছে। প্রত্যেক কর্মচারী তার স্ব-স্ব নির্দিষ্ট কাজ করে থাকেন।

২। পদক্রম নীতি:

ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সংগঠনে ঊর্ধ্বতন ও অধস্তন সম্পর্ক বিরাজ করে। এতে অধস্তন অফিস নিয়ন্ত্রণ ও পরিচালনাধীন থাকে।

৩। কৌশলগত জ্ঞানের ভিত্তিতে নিয়োগ:

ম্যাক্স ওয়েবার (Max Weber) বলেন কৌশলগত জ্ঞানের ভিত্তিতে নিয়োগ করা হয়। কর্মচারীদের টেকনিক্যাল প্রশিক্ষণ এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এভাবে ওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের জন্ বৃত্তিমূলক ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।

৪। আমলাতান্ত্রিক সংগঠনে লিপিবদ্ধ কাজ:

এ সংগঠনের কাজসমূহ সিদ্ধান্ত এবং বিধিবিধান লিখিতভাবে উপস্থাপিত এবং রেকর্ড করা। বস্তুত লিখিত বিধান ও অফিসের কাজ অফিস নামক একটি সংস্থায় পরিচালিত হয়।

৫। ভাতা প্রদান:

আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীবৃন্দরা অর্থের মাধ্যমে নির্দিষ্ট ভাতা লাভ ও পেনসন ভোগ করে থাকেন। কর্মচারীদের বেতন স্কেল পদ অনুযায়ী এ ভাতা বা পেনসনের শ্রেণীবিন্যাস করা হয়।

৬। সততা ও নির্লিপ্ততা:

ম্যাক্স ওয়েবার (Max Weber) আমলাতন্ত্রকে সততার ও নির্লিপ্ততার সংগঠন বলে অভিহিত করেছেন। এভাবে আমলারা প্রশাসনিক হাতিয়ারের মালিকানা পৃথক থাকবে।

৭। আইনগত কর্তৃত্বের ভিত্তি:

ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আইনগত কর্তৃত্বের (Legal-Rational Authority) একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আধুনিক সমাজে কর্তৃত্বের বৈধতা নির্ভর করে আইনের উপর। আমলাতন্ত্র সেই কাঠামো যেখানে কর্মচারীরা নিয়ম, বিধি ও আইনের ভিত্তিতে কাজ করেন, যা সমাজে শৃঙ্খলা ও কার্যকারিতা বজায় রাখে।

৮। ব্যক্তিগত ও পেশাগত জীবনের পৃথকীকরণ:

ওয়েবার বলেন, আমলাতান্ত্রিক কর্মচারীরা তাদের ব্যক্তিগত জীবন এবং পেশাগত দায়িত্বকে সম্পূর্ণভাবে আলাদা রাখেন। ব্যক্তিগত অনুভূতি বা সম্পর্ক এখানে কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে না। এই নিরপেক্ষতা প্রশাসনিক সিদ্ধান্তে পক্ষপাতহীনতা নিশ্চিত করে।

৯। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও দক্ষতা:

ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে এমন একটি কাঠামো হিসেবে ব্যাখ্যা করেছেন, যা দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্র বা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করে। দক্ষতা, অভিজ্ঞতা ও নীতিমালার মাধ্যমে আমলাতন্ত্র রাষ্ট্র পরিচালনায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কে পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ও যুক্তিবাদী প্রতিষ্ঠিত করেছেন যার কারণে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সমালোচিত হলেও তার সমর্থিত আমলাতন্ত্র (Bureaucracy) এক আদর্শিক মডেল হিসেবে পরিগণিত হয়েছে।

আমলাতন্ত্র সম্পর্কে আরও জানুন- আমলাতন্ত্র কী What is Bureaucracy ও নীতিমালাসমূহ। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ও সমালোচনাসমূহ সম্পর্কে।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন