সম্ভাবনা নমুনায়ন কি? সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ ও সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য
সম্ভাবনা নমুনায়ন কি? সম্ভাবনা নমুনায়ন প্রকারভেদ ও সম্ভাবনা এবং নিঃসম্ভাবনা নমুনায়নের পার্থক্য ভূমিকা:- নমুনায়ন তত্ত্বে নমুনা চয়ন পদ্ধতি নির্ভর করে গবেষণার ধরন, সমগ্রকের প্রকৃতি, বাজেট, জনবল ইত্যাদির উপর। সমগ্রক থেকে প্রতিনিধিত্বশীল নমুনা চয়নের জন্য বিভিন্ন নমুনায়ন পদ্ধতির উদ্ভব হয়েছে। তন্মধ্যে সম্ভাবনা নমুনায়ন অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। সম্ভাবনা নমুনায়ন: সম্ভাবনা নমুনায়ন বলতে সে নমুনায়নকে বোঝানো হয় যেখানে সমগ্রকের অন্তর্ভূক্ত হওয়ার সমান সুযোগ ও সম্ভাবনা থাকে। সম্ভাবনা নমুনায়নের মূল কথা হলো দৈবচয়ন সম্ভাবনা নমুনায়নের মাধ্যমেই শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক নমুনায়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। কারণ এ পদ্ধতির মাধ্যমেই একজন গবেষক নমুনার মাধ্যমে প্রাপ্ত তথ্যের নমুনাজমান (Statistic) এবং সমগ্রক হতে প্রাপ্ত তথ্যের পরমমানের (Parameter) মধ্যে পার্থক্য নির্ণয় করে নমুনায়নের ভুল ত্রুটি নির্ধারণ করতে পারেন। সম্ভাবনা নমুনায়নের জন্য কিছু প্রয়োজনীয় পূর্ব শর্তাবলি বিদ্যমান। যথা- (ক) নমুনা নির্বাচনের জন্য সমগ্রকের আকার নির্ধারণ করা। (খ) নমুনায়ন কাঠামো বা সমগ্রক তালিকা প্রস্তুতকরণ। (গ) সম...