ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র ভিলফ্রেডো প্যারেটো
"ইতিহাস অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র" ভিলফ্রেডো প্যারেটোর উক্তিটি ব্যাখ্যা কর ভূমিকা:- ১৯৪৮ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন রাষ্ট্রচিন্তাবিদ ও সমাজতত্ত্ববিদ ডিলফ্রেডো প্যারেটো। অর্থনতি, গণিতশাস্ত্র এবং প্রকৌশল বিদ্যালয়েও তিনি ছিলেন সবিশেষ পারদর্শী। তাঁর পিতা মানবতাবাদ ও গণতন্ত্রের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন। কিন্তু প্যারেটো পিতার প্রভাবে তেমন প্রভাবিত হন নি। তিনি বরং সম্পূর্ণ এক বিপরীতমুখী মতাদর্শ দিয়ে প্রভাবিত হন। প্যারেটোর চিন্তাধারায় আমরা লক্ষ্য করি নিকোলো ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার ব্যাপক প্রভাব। প্যারেটোর মতে, "এলিট গোষ্ঠী হলো সংখ্যালঘু যারা সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা হস্তগত করার গুণের অধিকারী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে সক্ষম হন। মানুষের ব্যক্তিগত গুণাবলির ক্ষেত্রে যে অসমতা বিরাজমান প্যারেটো তাতে এলিট ধারণার উৎস খুঁজে পেয়েছেন।" তিনি বিশ্বাস করতেন যে, প্রতিটি সমাজই মুষ্টিমেয় সংখ্যালঘু বাক্তির দ্বারা প্রচালিত ও প্রতিপালিত। সে যাই হোক, এখানে "ইতিহাস অভিজারতন্ত্রের সমাধিক্ষেত্র" ভিলফ্রেডো প্যারেটোর এ কথাটি বিশ্লেষণ করা হয়েছে। ইতিহাস অভিজাততন্ত্র...