Posts

সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার বিভিন্ন স্তর আলোচনা কর

Image
সামাজিক গবেষণার সংজ্ঞা এবং বিভিন্ন স্তরসমূহ আলোচনা ভূমিকা:- গবেষণা হলো মূলত বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের উপর বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। স্বাভাবিকভাবে সামাজিক বিভিন্ন বিষয়ের উপর বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোন সাধারণ নিয়ম পরিস্ফুটনের জন্য পরিচালিত অনুসন্ধান কাজই সমাজিক গবেষণা। ইচ্ছা, উদ্দেশ্য, সামর্থ্য ও সুবিধার পরিপ্রেক্ষিতে গবেষক তার গবেষণার বিষয়, পদ্ধতি, উপকরণ ইত্যাদি নির্বাচন করে থাকেন। এ কারণে একই বিষয়ে অনুসন্ধান কাজে গবেষকদের নির্বাচন ভিন্নতা হয়ে থাকে। ভিন্নতার বিস্তৃতি ও ব্যাপকতা ছাড়াও সমাজ ও কৌশলও নানাবিধ। নতুন নতুন সামাজিক বিষয়ের উপর গবেষণা করার ক্ষেত্রে গবেষকদের নিত্য নতুন কৌশল ও পর্যায়ের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এতে কিছু সত্বেও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণে অনুকল্প পরীক্ষা করার জন্য সকল গবেষণাকেই সাধারণ নিয়ম আবিষ্কারের জন্য প্রত্যেক সমাজ গবেষকই অনুকল্প আকারে তার নির্ধারিত গবেষণা সমস্যা বা বিষয়কে সুনির্দিষ্ট করেন। এর ভিত্তিতে তিনি অনুসন্ধান কাজের একটি প্রাসঙ্গিক নকশাই বা পরিকল্পনা তৈরি করেন যাতে করে প্রয়োজনীয় তথ্য কিভাবে সংগ্রহ বিশ্লেষণ করা সম্ভব হয়। সামা...

রাজনৈতিক সমাজবিজ্ঞান কী? what is political sociology?

Image
রাজনৈতিক সমাজবিজ্ঞান কী? আলোচ্য বিষয়সমূহ ভূমিকা:- রাজনৈতিক সমাজবিজ্ঞান হলো মূলত একটি মিশ্র প্রকৃতির বিজ্ঞান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সমন্বয়ে রাজনৈতিক সমাজবিজ্ঞান লাভ করে। এই দুই বিজ্ঞানের মধ্যে চলমান সংযোগ সম্পর্কের ফলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আবির্ভাব হয়েছে। বিশ শতাব্দির পূর্ব থেকেই মানুষের জ্ঞান চর্চার অগ্রগতির ফলে সমাজবিজ্ঞানের শাখা সমূহ পৃথকভাবে প্রতিষ্ঠিত হয়। আর এই শাখাগুলিকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। আর এই শাখাগুলোর মধ্যে রাজনৈতিক সমাজতত্ত্বের আবির্ভাব মূলত আধুনিককালে। যদিও এর আবির্ভাব আধুনিককালে তারপরও এর বিকাশ এখনও বর্তমান। বর্তমানে বিশ্বের গতিশীল রাজনীতিতে রাজনৈতিক সমাজতত্ত্বের নতুন নতুন ধারা সংযোজিত হচ্ছে যার ফলে মানুষের নিকট রাজনৈতিক সমাজবিজ্ঞান জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সমাজবিজ্ঞান (political sociology): সাধারণভাবে বলতে গেলে রাজনৈতিক সমাজবিজ্ঞানে রাজনীতি নিয়ে আলোকপাত করা হয়, যেখানে রাজনীতির বিষয়বস্তুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। সুতরাং রাজনৈতিক বিষয়াদি আলোচনার জন্য সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ধারার প্রয়...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন প্রক্রিয়া

Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন প্রক্রিয়া ভূমিকা:- জাতীয় বিশ্বদ্যিালয়ের অধ্যায়নরত ডিগ্রি, অনার্স, প্রিলিমিনারী টু মাস্টার্স, মাস্টার্স যারা মনে করেন পরীক্ষা ভালো হওয়ার পরও তাদের রেজাল্ট হয়েছে অনেকের সব বিষয়ে পাশ আসলেও এক বিষয়ে ফেল করেছেন তারা তাদের ফলাফলে অসুন্তষ্ট সে সকল শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃরায় (রিচেক করার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ামাবলি- জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি রেজাল্ট প্রকাশের পর পুনরায় খাতা পুনঃনিরীক্ষণের নোটিশ প্রকাশ করে একটি করে নোটিশ দিয়ে থাকে। তখনই আপনারা আপনাদের রেজাল্টে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ে খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ ও শেষ তারিখ নোটিশে উল্লেখিত থাকে। প্রতি পত্র/বিষয় পুনঃনিরীক্ষণের ফি ৮০০-১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে (ডিগ্রি, অনার্স, মাস্টার্স অনুযায়ী)। আপনার নির্ধারিত ফি অনলাইন (online) এ আবেদন করে সোনালী ব্যাংকের সেবার মাধ্যমে (বিকাশ,রকেট,নগদ ব্যাংকিং) এ জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জাতীয় বিশ্বদ্যিালয়ের আবেদন ফরম পূরণ করা pay slip (পে-স্লিপ) ডাউনলোড করা ...

আইন কী? আইন বলতে কি বুঝ? What is Law

Image
আইন বলতে কি বুঝ? আইনের গুরুত্ব আলোচনা ভূমিকা:- আইন মানব সমাজের দর্শনস্বরুপ। রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌল প্রত্যয় হলো আইন। প্রত্যকটি নাগরিক কম বেশি আইনের সাথে পরিচিত। প্রত্যক নাগরিকের সামাজিক জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে আইনের বন্ধন বিস্তৃত্ব। রাষ্ট্র হলো একটি আইনমূলক প্রতিষ্ঠান। আইন হলো সর্বভৌম কর্তৃপক্ষের আদেশ। শুধু নাগরিক জীবনেই নয় রাজনৈতিক জীবনেও আইনের গুরুত্ব অপরিসীম। আইনের সংজ্ঞা আইন মানব সমাজের দর্পণ স্বরুপ। আইনের ইংরেজি প্রতিশব্দ হলো Low। Low শব্দটি টিউটনিক যা lag শব্দ থেকে ব্যুৎপত্তি লাভ করছে। lag শব্দের অর্থ হলো অপরিবর্তনীয়। অর্থাৎ উৎপত্তিগত অর্থে আইন হলো কতিপয় নিয়মকানুন বা বিধিবিধানের একত্র রুপ। সাধারণ ভাষায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং বিচারকার্যে প্রয়োগযোগ্য সকল বিধিবিধান এর সমষ্টিই হলো আইন। রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য যেসব নিয়ম কানুন তৈরী করা হয় এবং তা প্রয়োগের জন্য রাষ্ট্রের কর্তৃক প্রদত্ত সুস্পষ্টভাবে স্বীকৃতি থাকে সে সকল রীতিনীতি বা বিধিবিধানের সমষ্টিকেই আইন বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি...

জনসংখ্যা সংক্রান্ত কায়রো সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন কর

Image
জনসংখ্যা সংক্রান্ত কায়রো সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা আলোচনা ভূমিকা:- ১৯৯৪ সালের ১ থেকে ৫ সেপ্টেম্বর UNFPA  এর উদ্যোগে মিশরের রাজধানী কায়রাতে আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন দেশের সরকার, এনজিও এবং গণমাধ্যমসহ ২০০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগদান করে। সর্বজনীন শিক্ষা বিস্তার মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রভৃতি বিষয় এ সম্মেলনে অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। জনসংখ্যা সংক্রান্ত কায়রো সম্মেলনের সাফল্য এ সম্মেলনের অনেকগুলো সাফল্য লক্ষ্য করা যায় যা নিম্নরূপ তুলে ধরা হলো। ১। শিশু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস এই সম্মেলনে শিশু নবজাতকের মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার কথা বলেছে। এখানে প্রতি ১০০০ জনে শিশু মৃত্যু ৫০ থেকে ৭০ জনে নামিয়ে আনার কথা বলা হয় এবং ২০০০ সালের মধ্যে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়। ২০১৫ সালের মধ্যে শিশু মৃত্যু প্রতি হাজারে ৩৫ জনে আনার কথা হয়। এক্ষেত্রে এ সম্মেলন অনেকাংশেই সফল হয়েছে।  ২। সর্বজনীন শিক্ষা সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল ২০১৫ সালের মধ্যে সকল দেশে সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা। এছাড়াও কায়রো সম্মেলন নারী শিক্ষা...

সোভিয়েত ইউনিয়ন কি? সোভিয়েত ইউনিয়নের পতন ও তৃতীয় বিশ্বের দেশসমূহের উপর প্রভাব

Image
সোভিয়েত ইউনিয়নের পরিচয় এবং পতন ও তৃতীয় বিশ্বের দেশসমূহের উপর প্রভাব আলোচনা ভূমিকা: বিশ্ব ইতিহাসের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সমূহের ইউনিয়ন বা সংক্ষেপে সোভিয়েত ইউনিয়ন একটি স্মরণীয় নাম। ১৯১৭ সালের ২৫ অক্টোবর মহান সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সেখানে এমন একটা সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়েছিল যা মানব সভ্যতার ইতিহাসে এক অভূতপূর্ব ও অবিস্মরণীয় কীর্তি রূপে চিরকাল অম্লান থাকবে। বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে ১৯৯১ সালে এর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টি নতুন রাষ্ট্রের জন্ম হয়। সোভিয়েত ইউনিয়ন ১৯৭১ সালের বিপ্লবের পর সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রসমূহের ইউনিয়নের জন্ম হয়। বিপ্লবের পূর্বে এদেশ সোভিয়েত রাশিয়া নামে পরিচিত ছিল। অক্টোবর বিপ্লবের মাধ্যমে সৃষ্ট ৮ মিলিয়ন বা সাড়ে ৮৫ লক্ষ বর্গমাইল। পৃথিবীর এক ভু ভাগ এর অন্তর্গত। ইউরোপের অধিকাংশ এবং এশিয়ার এক তৃতীয় অংশ এ দেশের সাথে যুক্ত। সোভিয়েত ইউনিয়নের প্রাকৃতিক বৈচিত্র ও বিশলতার সাথে সামঞ্জস্য রেখে গড়ে উঠেছে সমভূমি, মরুভূমি, গভীর অরণ্যানি। সোভিয়েত ইউনিয়নের বৈচিত্র ভান্ডার তার জনসংখ্যা, ভাষা এবং ধর্মের মধ্যেও প্রতিফলিত হয়...

শিক্ষা কি? What is Education? শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা কর

Image
শিক্ষার সংজ্ঞা ও প্রয়োজনীয়তা আলোচনা ভূমিকা: শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা মানুষের ভিতরের সুপ্ত প্রতিভাকে বিকাশিত করে। শিক্ষা হলো একটি সচেতন ও সুনির্দিষ্ট প্রক্রিয়া। শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের প্রকৃতি প্রদত্ত প্রবণতা গুলোকে বিকশিত করা ও মানুষের মনে আদর্শ লক্ষ্যকে স্থির করা। মানব জীবনে সকল ক্ষেত্রেই শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার সংজ্ঞা মানবসমাজ মাত্রেরই একটি মৌলিক কার্যপ্রক্রিয়া হলো শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় আনুষ্ঠানিক শিক্ষাকেই। প্রকৃত প্রস্তাবে শিক্ষা হলো এক ধরনের বিশেষ সংস্কার সাধন। ব্যাপক অর্থে শিক্ষা বলতে শুধু বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষাকেই বোঝায় না বরং পারিবারিক , সামাজিক ও আমাদের সুপ্ত প্রতিভার বিকাশের উদ্দেশ্য সচেতনভাবে সকল প্রচেষ্টাই শিক্ষা। প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ শিক্ষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের সংজ্ঞাগুলি প্রদান করা হলো- এরিস্টটলের মতে-“শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর দেহে এবং মনের বিকাশ সাধন যা দ্বারা সে তার জীবনের সত্য উপলব্ধি করে।” মোতাহের হোসেন চৌধুরীর মতে-“মানুষের নিজেকে স...