Posts

সমাজ কী? সমাজ বলতে কি বুঝ? সমাজের কয়েকটি বৈশিষ্ট্য লিখ

Image
সমাজ কী? সমাজের কয়েকটি বৈশিষ্ট্য লিখ ভূমিকা: সমাজ একটি সর্বজনীন মানব সংগঠন। সমাজ এমন একটি সংগঠন যা গঠিত হয় ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে। সমাজ হচ্ছে মানুষের এমন একটি সাংগঠনিক প্রক্রিয়া, যা পরস্পর সম্পর্ক, সহযোগিতা, প্রতিযোগিতা ও পরিবর্তনশীলতার মধ্য দিয়ে টিকে থাকে। সমাজকে ঘিরেই মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয়। রাষ্ট্র হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। জনগণের কল্যাণ সাধন এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য।মানব জীবনে সমাজের ভূমিকা অনেক। সমাজের সংজ্ঞা: সমাজ হচ্ছে মানুষের এমন একটি সাংগঠনিক প্রক্রিয়া, যা পরস্পরের সম্পর্ক, সহযোগিতা, প্রতিযোগিতা ও পরিবর্তনশীলতার মধ্য দিয়ে টিকে থাকে। জীবিকা ধারনের জন্য যখন একদল লোক একটি স্থানে ঐক্যবদ্ধ হয় তখন তাকে সমাজ বলে। সাধারণ ভাষায় আমরা সমাজ বলতে বুঝি আমাদের চারিপাশের সবকিছুকে যা আমাদের মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞাগুলো তুলে ধরা হলো- সমাজবিজ্ঞানী ওয়েস্টারমার্কের মতে “সমাজ বলতে ব...

Harbert Spencer হার্বার্ট স্পেন্সারের জীবদেহ ও সমাজের মধ্যকার সাদৃশ্য বিশ্লেষণ

Image
হার্বার্ট স্পেন্সারের জীবদেহ এবং সমাজের মধ্যকার সাদৃশ্য বিশ্লেষণ ভূমিকা:- হার্বার্ট স্পেন্সার (Harbert Spencer) বিবর্তনবাদী তত্ত্বের মূলভিত্তি স্থাপনে জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রচ্ছন্ন আবদান রেখেছেন। কেননা, তিনি সমাজের বিবর্তনকে প্রধানত জীবজগৎ এর বিবর্তনের সংঙ্গে একিভূত করে আলোচনা করেছেন। তিনি জীবদেহ এবং সমাজের মধ্যকার সাদৃশ্যতার বিশ্লেষই হার্বার্ট স্পেন্সারের “জৈবিক সাদৃশ্য তত্ত্ব” নামে পরিচিত। অতএব জীবদেহ ও সমাজের মধ্যকার সাদৃশ্য বিশ্লেষণ কে হার্বার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব বলা হয়। সামাজিক বিবর্তন ও জৈবিক সাদৃশ্যতত্ত্বে হার্বার্ট স্পেন্সারের অবদান অপরিসীম। জৈবিক সাদৃশ্য তত্ত্ব হার্বার্ট স্পেন্সারের বিবর্তন তত্ত্বের মূল ভিত্তি স্থাপনে জৈবিক সাদৃশ্য তত্ত্বের অবদান অনস্বীকার্য। সামাজিক বিবর্তন ও জৈবিক সাদৃশ্যতত্ত্ব প্রদান করেছেন হার্বার্ট স্পেন্সার। তার এই জীবদেহ ও সমাজের মধ্যকার সাদৃশ্য বিশ্লেষণই জৈবিক সাদৃশ্য তত্ত্ব নামে পরিচিত। এই কারণে হার্বার্ট স্পেন্সারকে জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা বলা হয়। জীবদেহ ও সমাজের মধ্যকার সাদৃশ্য বা জৈবিক সাদৃশ্যসমূহ দৃশ্যত জীবদেহ ও সমাজ দুটি...

নির্বাচকমন্ডলী কী? নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা আলোচনা্

Image
নির্বাচকমন্ডলী কী? নির্বাচকমণ্ডলীর ভূমিকা ভূমিকা:- নির্বাচন হলো রাষ্ট্রের মানুওেষর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের মাধ্যমে একটি দেশের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করা হয়। কারণ নির্বাচন একটি দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। নির্বাচন পৃথিবীর সকল দেশেই হয়ে থাকে তবে রাজনৈতিক বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাদে। আমাদের মত কতকগুলি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে প্রতিটি দেশে গণতন্ত্রিক নির্বাচন হয়ে থাকে।আর এ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের স্বার্থরক্ষা হয়ে থাকে। নির্বাচনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে নির্বাচকমন্ডলী। কারণ নির্বাচকমন্ডলী নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করে থাকে। নির্বাচকমন্ডলী নির্বাচকমন্ডলী হলো এমন এক ধরনের গোষ্ঠী যারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। আর একটি নির্দিষট ও গণতান্ত্রিক সরকার গঠন করে থাকে। কারণ, যারা নির্বাচকমন্ডলী তারা প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তোলে।বাংলাদেশসহ পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশ রয়েছে প্রতিটি দেশের সরকার গঠনে নির্বাচকমন্ডলী কার্যকরী ভূমিকা পা...

French Revolution ফরাসি বিপ্লবের কারণসমূহ আলোচনা কর

Image
ফরাসি বিপ্লব-এর কারণসমূহ আলোচনা ভূমিকা: ইংল্যান্ডের শিল্পবিপ্লব এবং ফরাসি বিপ্লব এর ফলে ইউরোপসহ সমগ্র পৃথিবীর সমাজ চিন্তার ক্ষেত্রে ব্যাপক সমাজ সচেতন মানুষের বিবেককে নাড়া দেয়। যা সমাজবিজ্ঞান বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণভাবে ১৭৮৯-১৭৯৫/১৭৯৯ সালের মধ্যবর্তী সময়ে ফ্রান্সে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় তাকে ফরাসি বিপ্লব (French Revolution) বলা হয়। ফরাসি বিপ্লবের কারণ ফরাসি বিপ্লব কোন একটি বিশেষ কারণে বা আকস্মিক ঘটনার ফলে সংঘঠিত হয়নি। বহুদিনের পুঞ্জীভূত নানাবিধ অভীযোগ ফরাসি বিপ্লবের রুপ লাভ করেছিল। ১৭৮০ এর দশকে ফ্রান্সে বিপ্লবী পরিস্থিতি গড়ে উঠার কেন্দ্রে ছিলো রাজা ও রাজত্বের ঋণ পরিশোধে অক্ষমতা আর এ কারণে অর্থনৈতিক সংকট হয় যা ফরাসি বিপ্লবের কারণ ছিলো। ফরাসি বিপ্লবের সকল কারণসমূহ নিম্নরূপ- ১। রাজনৈতিক কারণ ফরাসি রাজতন্ত্র ছিলো স্বৈরাচারী জনসাধারণের প্রতিনিধি সভায় বা জনমতের স্থান তাতে ছিলো না। রাজা ইৃশ্বর প্রদত্ত ক্ষমতার নাম করে স্বৈরাচারী শাসন চালাতো। প্রগতিশীল সংস্কারের প্রতি ফরাসি নৃপতিদের কোন আগ্রহ ছিলো না। যা ফরাসি বিপ্লবের দ্বার উম্মোচন করেছিল। ২। সামাজিক কারণ ফরাসি সম...

রেঁনেসা কী? রেঁনেসার বৈশিষ্ট্যসমূহ লিখ (write down the Characteristics of Renaissance)

Image
রেঁনেসা (Renaissance) সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা ভূমিকা:- রেঁনেসা (Renaissance) সভ্যতার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ শব্দ। মধ্যযুগীয় সভ্যতাকে আধুনিক যুগে নিয়ে আসার পিছনে মূল ভূমিকা পালন করেছে রেঁনেসা। অধিকাংশ তাত্ত্বিকগণের মতে, রেঁনেসা (Renaissance) বলতে মধ্যযুগের শেষে আধুনিক যুগের মধ্যবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার সমন্বয় কে বোঝায়। রেনেসাঁ সূচনা হয় ফ্লোরেন্স প্রজাতন্ত্রে, যা ইতালির অনেক রাজ্যের মধ্য একটি। রেঁনেসা (Renaissance): রেঁনেসা শব্দের অর্থ পুনর্জাগরন বা নবজাগরন। বহুকালের অবহেলিত প্রাচীন গ্রিস এবং রোমের কৃষ্টি ও সাহিত্য নবজম্ম দান করার জন্য সমগ্র ইউরোপে ত্রয়োদশ শতাব্দিতে এক বিরাট সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠে। এ সাংস্কৃতিক আন্দোলন ইউরোপের ইতিহাসে রেঁনেসা নামে প্রসিদ্ধি লাভ করে। এতএব বলা যায় যে রেঁনেসা মধ্যযুগীয় অন্ধকার থেকে ইউরোপীয় সমাজকে আলোর দিকে নিয়ে আসে। প্রামাণ্য সংজ্ঞা ঐতিহাসিক ডেভিস (Davies) বলেন- “মধ্যযুগে মানুষের শৃঙ্খলিত ও অবরুদ্ধ স্বাধীনতা প্রীতি ও সাহসিকতাপূর্ণ চিন্তাধারা যে পুনর্জম্ম তাই, রেঁনেসা নামে পরিচিত। আসলে রেঁনেসা বলতে বোঝায়, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক তথা অন্য ...

এমিল ডুরখেইম এর আত্মহত্যার ধরণগুলো উল্লেখ কর Mention the suicide patterns of Emile Durkheim?

Image
এমিল ডুরখেইমের আত্মহত্যার ধরণসমূহ আলোচনা ভূমিকা:- এমিল ডুরখেইম (Emile Durkheim) একজন প্রখ্যাত ফরাসি সমাজতাত্ত্বিক যিনি আত্মহত্যাকে, যা সাধারণত একটি ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচিত হয়, সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তার মতে, আত্মহত্যা মূলত ব্যক্তির মানসিক সমস্যা নয়, বরং সমাজ ও ব্যক্তির সম্পর্কের ভাঙনের ফলাফল। এমিল ডুরখেইম (Emile Durkheim) সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে আত্মহত্যা (suicide) বিষয়টি আলোচনা করেছেন। এমিল ডুর্খেইম সামাজিক সংহতি বিনষ্টকারী শক্তিসমূহ নিয়ে গবেষণাকালে আত্মহত্যা বিষয়টি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। ডুর্খেইম তার আত্মহত্যাকে সামাজিক সংহতির সূচনা করে গবেষণায় ব্যবহার করেন। তারপর তিনি বিভিন্ন দেশের আত্মহত্যার সম্পর্কে বিশ্লেষণ প্রদান করেন। জৈবিক ও ভৌগলিক কারণের ভিত্তি বিশ্লেষণ করে বলেন যে, আত্মহত্যার সাথে এসব বিষয়ের নির্দিষ্ট কোন মাত্রাগত সম্পর্ক নেই, তবে ব্যক্তির সাথে সমাজব্যবস্থার নৈকট্যের মাত্রার উপরে ব্যক্তি আত্মহত্যার প্রেষণা নির্ভরশীল। আত্মহত্যা বলতে আমরা সবাই বুঝি নিজেই নিজের মৃত্যুকে। এমিল ডুরখেইম (Emile Durkheim) আরও বলেন- ব্যক্তি যখন...

গণতন্ত্র কী? What is democracy? গণতন্ত্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর

Image
গণতন্ত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা ভূমিকা:- রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচিত প্রত্যয় গুলোর মধ্যে অন্যতম বিষয় হলো গণতন্ত্র। বর্তমান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় গণতন্ত্রের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক কর্তৃত্ব জনগণের হাতে ন্যস্ত থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণকেই সর্বভৌম ক্ষমতার চূড়ান্ত অধিকারী বলে গণ্য করা হয়। ফলে গণতন্ত্র কেবল একটি সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক আদর্শ বা রাজনৈতিক তত্ত্ব নয় বরং এটি হলো একটি জীবন যাপন পদ্ধতি যেখানে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, চিন্তাচেতনা এবং আচার আচরণ লক্ষ্য করা যায়। গণতন্ত্রের সংজ্ঞা গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ গণতন্ত্র যেখানে ডেমো শব্দের অর্থ জনগণ ও করটারিয়া শব্দের অর্থ ক্ষমতা বা সংস্থা। তাই গণতন্ত্র সামনের জনগণের সরকার। অন্যভাবে বলা হয় যে, একটি রাষ্ট্রের যে কোন ধরনের ব্যবস্থাপনা মুষ্টিমেয় লোকের হাতে না দিয়ে রাষ্ট্রের জনগণের উপর ন্যাস্ত থাকে এবং রাষ্ট্রের জনগণের মত প্রকাশের সুযোগ থাকে তাকেই গণতন্ত্র বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন সমাজতাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্র এর...