Posts

মানব উন্নয়নসূচক কী? মানব উন্নয়ন সূচকের মূল নির্ধারকসমূহ ও গুরুত্ব আলোচনা

Image
মানব উন্নয়নসূচক কী? মানব উন্নয়ন সূচকের মূল নির্ধারকসমূহ ও গুরুত্ব আলোচনা ভূমিকা:- ১৯৯০ সালে জাতিসংঘ কর্মসূচির উন্নয়ন কর্মসূচি (UNDP) কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনে একটি নতুন নির্ঘন্টের কথা উল্লেখ করা হয়েছে। এ নির্ঘন্টি হলো মানব উন্নয়ন সূচক। পাকিস্তানের প্রখ্যাত অর্থনীতিবীদ ড. মাহবুব-উল-হকের নেতৃত্বে উন্নয়ন অর্থনীতিবিদদের চিন্তার ফসল হলো এ মানব উন্নয়ন সূচক।মানব উন্নয়ন সূচক গবেষণা ও বিকাশের ক্ষেত্রে ড. মাহবুব-উল-হক ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মানব উন্নয়ন সূচকের সংজ্ঞায় বল যায় যে, মানব উন্নয়ন হলো মানুষের জন্য উন্নয়ন এবং এ উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হয় মানুষেরই দ্বারা। এ সংজ্ঞা হতে মানব উন্নয়ন সংক্রান্ত তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। (i) জনগণের উন্নয়ন বলতে জনগণের সক্ষমতা বৃদ্ধি বোঝানো হয়। (ii) জনগণের উন্নয়ন বলতে জনগণের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষমভাবে বণ্টন করাকে বুঝায়। (iii) জনগণ কর্তৃক উন্নয়ন পরিচালিত হবে এবং জনগণের অংশগ্রহণের সমান সুযোগ প্রদান নিশ্চিতকরণ করতে হবে। মানব উন্নয়ন সূচক তিনটি মূল নির্ধারক মানব উন্নয়ন সূচককে মূলত তিনটি দিক ...

গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

Image
গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ভূমিকা:- গ্রামীণ সমাজবিজ্ঞান হলো গ্রামভিত্তিক সমাজবিজ্ঞান। গ্রামের আর্থসামাজিক অবস্থা বা সামাজিক কাঠামো সম্পর্কে সুশৃঙ্খল ও বিজ্ঞানভিত্তিক অধ্যয়নই হলো গ্রামীণ সমাজবিজ্ঞান। গ্রামীণ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি বিশেষ শাখা। গ্রামীণ সমাজের সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ জ্ঞান হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান। প্রতিটি সমাজের একটি বৈশিষ্ট্য রয়েছে । গ্রামীণ সমাজের বিশেষ কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যসমূহ গ্রামের পেশাগত অবস্থা ও ভৌগলিক পরিবেশের উপর ভিত্তি করে কতকগুলো বৈশিষ্ট্য বিদ্যমান । অমরা যদি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তবে গ্রাম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে সচেষ্ঠ হবো। ১। গ্রামের আকৃতি: গ্রামগুলো জড়বদ্ধ গৃহ বা বিক্ষিপ্ত বসতবাড়ির সমষ্টি। বর্ষাকালে বর্ষার জলে যেন না ডুবে যায় ইহার প্রতিকার হিসেবে উচু ভিটার উপর গৃহ নির্মাণ এক গ্রামীন সমাজের সাধারণ বৈশিষ্ট্য। ২। কৃষিভিত্তিক পেশা গ্রামীণ সমাজের মানুষ নানা পেশায় নিয়োজিত থাকলেও কৃষিউ গ্রামীণ জীবনের প্রধান বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। মানুষের ভোগের জন্য খাদ্য, বস্ত্র ও অন্যান্য দ্রবাদি য...

রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর

Image
রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর ভূমিকা:- রাজনৈতিক সমাজবিজ্ঞান মূলত একটি মিশ্র প্রকৃতির বিজ্ঞান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের চলমান সম্পর্কের ফলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আবির্ভাব হয়। বিশ শতকের পূর্বেই মানুষের জ্ঞানচর্চা বিকাশের ফলে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হতে থাকে। এসব ব্যাখ্যা সমূহে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর এই শাখাগুলোর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক সমাজবিজ্ঞান। রাজনৈতিক সমাজবিজ্ঞান নবীন শাখা হিসেবে আধুনিককালে আত্মপ্রকাশ করেন। বর্তমান বিশ্বে গতিশীল রাজনীতিতে রাজনৈতিক সমাজবিজ্ঞানে নতুন নতুন ধারা সংযোজন হচ্ছে ফলে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি সামাজিক বিজ্ঞানের নবীন শাখা হিসেবে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে যে কারণে এর প্রকৃতি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। নিম্নে রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হলো- ১। বাস্তববাদী বিজ্ঞান রাজনৈতিক সমাজবিজ্ঞান অধিকতর বাস্তববাদী বিজ্ঞান। বিভিন্ন ধরনের সামাজিক বিজ্ঞানের বিষয় বস্তু গবেষণার ক্ষেত্রে রাজনৈতিক সমাজবিজ্ঞান অভিঙ্গবাদী ও পরীক্ষা নিরীক্ষামূলক...

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী কী? আলোচনা কর

Image
দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী কী? আলোচনা কর ভূমিকা:- প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে সৃষ্ট এখানে মানুষের কোনো হাত নেই। সুতরাং মানুষ ইচ্ছে করলেই তা প্রতিরোধ করতে পারে না। তবে দুর্যোগ পূর্ববর্তী সতর্কতা এবং দুর্যোগ পরবর্তী সম্মিলিত কর্মতৎপরতা দ্বারা দুর্যোগের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ পরবর্তী সমস্যা ন্যূনতম পরিমাণে হলেও হ্রাস করা যায়।দুর্যোগপূর্ব সতর্কতা ও দুর্যোগ-পরবর্তী সম্মিলিত প্রচেষ্টা, পাশাপাশি পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনার প্রয়োজন থেকেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্ভব ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনার সংজ্ঞা সাধারণভাবে প্রাকৃতির দুর্যোগের ঝুঁকি হ্রাস ও দুর্যোগজনিত সকল প্রকার ক্ষয়ক্ষতি হ্রাস করার উদ্দেশ্য দুর্যোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের পাশাপাশি দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের সামগ্রিক কার্যক্রমকে দুর্যোগ ব্যবস্থাপনা বলে।  দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ:- দুর্যোগ ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি ধাপ...

রাষ্ট্র বলতে কী বুঝ? রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রের মৌলিক উপাদান কী

Image
রাষ্ট্র ও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রের মৌলিক উপাদানসমূহ আলোচনা ভূমিকা:- রাষ্ট্রবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিজ্ঞান শাখা, রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো রাষ্ট্র। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক প্রতিষ্ঠান সমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। সমাজের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য রাষ্ট্রের উৎপত্তি। মানব সমাজের মানবিক চেতনাবোধ থেকে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। মানুষ জন্মগতভাবেই সামাজিক জীব। রাজনৈতিক সমাজবিজ্ঞানের অন্যতম বিষয়ই হলো রাষ্ট্র। রাষ্ট্র ছাড়া মানব সমাজ সুসংগঠিত ও নিরাপদভাবে চলতে পারে না। রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র বলতে এমন কোনো রাজনৈতিক গোষ্ঠীকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতার অধিকার রাখে। এলাকার রাষ্ট্র বলতে সমাজের শক্তিশালী এক বৃহৎ সংঘকে বোঝায়। রাষ্ট্র হলো এমন একটি সংগঠন, যা বিশেষ উদ্দেশ্য সাধনে কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্রের উৎপত্তি সংগঠন, শাসন প্রণালি ও সরকারের নীতিমালা সম্পর্কে আলোচনা করে। শাব্দিক অর্...

নেতৃত্বের কার্যাবলি কী কী? আলোচনা কর

Image
নেতৃত্বের কার্যাবলি কী কী? আলোচনা কর? ভূমিকা:- বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তাই এখানে যে কেউ ভোট প্রদান করতে পারে আবার যে কেউ নেতা হতে পারে এর মূল কারণ এখানে সবাই সমান। তাই কারো কোন কাজে এখানে বাধা নেই। আমাদের দেশে যে ধরনের নেতা রয়েছে তার অধিকাংশই দলীয় নেতা। গ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত একজন নেতা কোন না কোন রাজনৈতিক দলের সাথে জড়িত। যা আমাদের দেশের জন্য অপরিহার্য। কারণ নেতা ছাড়া যেমন সমাজ চলতে পারে না তেমনি রাজনীতি নেতা ছাড়া পরিচালিত হতে পারে না। তাই এখানে নেতৃত্বে বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে। নেতৃত্বের কার্যাবলিসমূহ একজন নেতার বেশ কিছু গুণাগুণ থাকবে যা তার কার্যাবলি হিসেবে পরিচিতি পায়। নিম্নে নেতৃত্বের কার্যাবলি আলোচনা করা হলো। ১. দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অনুপ্রেরণা প্রদান: দলীয় শান্তি শৃংঙ্খলা ও অনুসারীদের অনুপ্রাণিত করার জন্য তাদেরকে ভালো কাজের জন্য মাঝে মাঝে পুরস্কারের ব্যবস্থা করা হয়। ২. দলীয় নীতিমালা অনুসরণ: দলীয় লক্ষ্যের স্বার্থে সকল নেতা তার দলের দেওয়া নীতিমালা অনুসারে কাজ করে যায়। যা একদিকে দলীয় স্বার্থ বজায় থাকে অন্যদিকে জনগণের সেবা করা যায়। ৩. সম্পদের ...

নগর উন্নয়নে ভি গর্ডন চাইল্ড এর তত্ত্বটি ব্যাখ্যা কর

Image
নগর উন্নয়নে ভি গর্ডন চাইল্ড এর তত্ত্ব ব্যাখ্যা ভূমিকা:- ভি গর্ডন চাইল্ড ছিলেন একজন খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, যিনি নগর সভ্যতার উত্থান বিষয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন। তার মতে নগর সভ্যতার উন্মেষ ঘটেছিল নতুন প্রস্তর যুগের আবির্ভাবের সাথে সাথে। এ সভ্যতা মূলত গড়ে উঠেছিল আফ্রো-ইউরেশিয়া ভূমির ওপর। টাইগ্রিস, ইউফ্রেটিস, নীলনদ গঙ্গা ও ইয়াংসি নদীর তীঁর ঘেঁষে গড়ে উঠেছিল প্রাচীন নগর সমাজ। নগর উন্নয়নে ভি গর্ডন চাইল্ডের তত্ত্ব উদ্বৃত্ত কৃষিপণ্যই মূলত পল্লী সমাজ হতে নগর সমাজের উত্তরণের মূল হাতিয়ার। তাছাড়া যুদ্ধ বিগ্রহ অন্যদেশে বসবাস করার ইচ্ছা এবং বিস্তৃত বাণিজ্য দূর দূরান্তের নগর সভ্যতার সংস্কৃতিকে ত্বরান্বিত করত। মেসোপটেমিয়া, ইজিপ্ট, ভারতবর্ষ, গ্রিক ও ইতালিতে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তার পিছনে উপযুক্ত তিনটি উপাদানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্রমে ক্রমে অর্থনৈতিক বৈশিষ্ট্যতা এক বিশেষ রুপ লাভ করে এবং নগর সমাজের উত্তরণের পথ তরান্বিত করে। বণিক গোষ্ঠীর বিশেষ ভূমিকা ও তৎপরতার সাথে সাথে কিছু কিছু শিল্প তথা বয়নশিল্প, মৃৎ শিল্প, ধাতু শিল্প, অলংকার শিল্প, আসবাবপত্র, পূর্তশিল্প ইত্যাদি ও তখন ...