রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কার্ল মার্কসের তত্ত্ব আলোচনা কর
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কার্ল মার্কসের তত্ত্ব ভূমিকা:- কার্ল মার্কস হলেন একজন প্রখ্যাত জার্মান দার্শনিক। অর্থনীতি ছিলো তার সমাজতাত্ত্বিক আলোচনার একমাত্র বিষয়। তিনি সমাজ বিবর্তনের জন্য বিভিন্ন শ্রেণি সংগ্রাম ও দ্বন্দ্বকে দায়ী করেন। অর্থাৎ দ্বন্দ্বের জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রে উৎপত্তি সংক্রান্ত মার্কসের তত্ত্ব কার্ল মার্কসের তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যেসব স্তর পাওয়া যায় তা নিম্নরুপ আলোচনা করা হলো ১। আদিম সাম্যবাদী সমাজ আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সম্পদের ক্ষেত্রে যৌথ অধিকার, বংশানুক্রমিক পদমর্যাদা ও কর্তৃত্বমূলক শাসনের অনুপস্থিতি এবং সমতাভিত্ত্কি সমাজের সমতাভিত্তিক সম্পর্ক। মার্কসের মতে মানব ইতিহাসে শোষণ প্রক্রিয়া ও অর্থনৈতিক কার্যাবলির স্তরবিন্যাস প্রবর্তিত হওয়ায় বহু পূর্বে আদিম সাম্যবাদী ব্যবস্থার অস্তিত্ব ছিলো। আদিম সাম্যবাদী ব্যবস্থায় ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা ছিল অন্যতম বৈশিষ্ট্য। তখন সম্পত্তির ও কোন ব্যক্তিগত মালিকানা ছিল না।ছিল না শোষণের অন্যতম হাতিয়ার নামক রাষ্ট্র। ২। দাসভিত্তিক সমাজ আদিম সাম্যবাদী ব্যবস্থার পরেই আসে দাসভ...