অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য গুলি লেখ
অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখ ভূমিকা:- অপরাধ হলো আইনবিরোধী কাজ। যখন ব্যক্তি সমাজ স্বীকৃত পন্থায় আচরণ না করে সমাজের অস্বীকৃত পন্থায় আচরণ করে সামাজিক সংহতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে তখন এ ধরনের আচরণকে বিচ্যুত আচরণ বলে। অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নিম্নে অপরাধ ও বিচ্যুতির মধ্যে কয়েকটি পার্থক্য আলোচনা করা হলো- ১। সংজ্ঞাগত পার্থক্য আইন লঙ্ঘন করাই অপরাধ। সমাজ ও আইন কর্তৃক অস্বীকৃতি ও অস্বাভাবিক আচরণ হিসেবে চিহ্নিত। সমাজে এমন অনেক কাজ লক্ষ্য করা যায় যা আইনে নিষিদ্ধ না হলেও সামাজিক স্বাভাবিক ও কাঙ্খিত আচরণের পরিপন্থি তাকেই বিচ্যুতি হিসেবে আখ্যায়িত করা হয়। ২। আওতাভুক্ততা আইন ভঙ্গমূলক বা বিরোধী যে কোন কাজ অপরাধের আওতায় পড়ে। সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ যা আচরণ বিচ্যুতির পর্যায়ে পড়ে। ৩। সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় সামাজিক বিচ্যুতিমূলক আচরণের কোনো দিক কখনো বা অপরাধমূলক আচরণে পরিণত হতে পারে। যাই হোক সামাজিক পরিবর্তন ঘটুক না কেন অপরাধ সবসময় বিচ্যুত আচরণের মধ্যে পড়ে। ৪। আচরণ সব অপরাধই সামাজিক বিচ্যুতির আচরণ। কিন্তু সব সামাজিক বিচ্যুত আচরণ অপরাধ নয়। ৫...