ট্যালকট পারসন্সের AGIL প্রত্যয়টি ব্যাখ্যা কর
ট্যালকট পারসন্সের AGIL প্রত্যয়টি অলোচনা ভূমিকা:- ট্যালকট পারসন্স ছিলেন বিংশ শতকের একজন অন্যতম আমেরিকান সমাজবিজ্ঞানী। তিনি কাঠামোগত কার্যকারিতার আলোকে তার Social Action, Social System, Social Change সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে তিনি সমাজবিজ্ঞানকে সামাজিক ক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আবার Action এর সাথে তিনি সমাজবিজ্ঞানকে সামাজিক পরিবর্তন ও ব্যবস্থার মধ্যে সম্পর্ক নির্ধারণ করেছেন। ট্যালকট পারসন্সের দৃষ্টিভঙ্গিতে সামাজিক ক্রিয়া, সামাজিক পরিবর্তন এবং সমাজব্যবস্থা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই কাঠামোর মধ্য দিয়ে তিনি ‘AGIL’ নামক একটি বিশ্লেষণ কাঠামো তৈরি করেন যা সমাজের যেকোনো ব্যবস্থার টিকে থাকার জন্য চারটি মৌলিক কার্যকারিতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। AGIL পরিকল্পনার ব্যাখ্যা: নিম্নে সংক্ষেপে ট্যালকট পারসন্সের AGIL প্রত্যয়টির ব্যাখ্যা দেওয়া হলো- ১। অভিযোজন: অভিযোজন পদ্ধতি এবং পারস্পরিক অবস্থার মধ্যে সম্পর্ক দেখানো হয়। এটা দুই ধরনের। যথা- (ক) বশ্যতা বা আত্মসমর্পণ (খ) সুবিধাকরণ। পরিবেশের চাপের মাধ্যমে বশ্যতা স্বীকার করা হয়। আর সুবিধাকরণ হলো অবস্থা বুঝে ব...