Posts

বিবর্তন কি? হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব আলোচনা কর

Image
বিবর্তন কি? হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব ভূমিকা:- সমাজ স্বাভাবিকভাবেই একটা ‘super-organic system’ যা কতকগুলি সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির জীবন ধারনের জন্য নেটওয়ার্ক তৈরী করে। এছাড়া সমাজ কতকগুলি সুশৃঙ্খল কর্মকান্ডের মাধ্যমে পরিবেশের সাথে সংগ্রামে লিপ্ত, সেখানে হয় সে টিকে থাকে নয়তো তার ভাঙন ঘটে, এভাবেই সমাজ এগিয়ে চলে বিবর্তনের পথে। হার্বার্ট স্পেন্সারের বিবর্তন হার্বার্ট স্পেন্সার ১৮২০ সালে ইংল্যান্ডের ডার্বি নগরে জন্মগ্রহণ করেন। উনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডে নতুন ধারণা প্রবর্তিত হয়, ধর্মের বিরুদ্ধে প্রকাশিত হয় অনেক বক্তব্য। তাত্ত্বিকদের চিন্তা হয়ে উঠে পার্থিব। বিবর্তন বা অভিব্যক্তি হলো এমন একটি জীববৈজ্ঞানিক ধারণা যা প্রজম্ম থেকে প্রজম্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যর ক্রমপরিবর্তনকে বোঝায়। তখন এ বক্তব্য প্রতিষ্ঠিত হয় যে, মানুষ বিশেষ ধারায় বিবর্তনের মাধ্যমে এই বর্তমানে এসে পৌছেছে। H. Spencer তাঁর প্রখ্যাত ‘Social Statics’ গ্রন্থে সামাজিক বিবর্তনের উপর নতুন দর্শন প্রকাশ করেন। তিনি মনে করেন বিবর্তন হচ্ছে সমাজের অবিচ্ছেদ্য অংশ, যা একটি নির্দিষ্ট নিয়মে সম্পাদ...

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদ আলোচনা

Image
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদ আলোচনা ভূমিকা:- পৃথিবীর সর্ববৃহৎ সংঘ হলো রাষ্ট্র এবং সর্বোচ্চ মানবতার প্রতীক। তবে এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কিভাবে? এই প্রশ্ন নিয়ে বিতর্ক হয়ে আসছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ দেওয়া চেষ্টা করেছেন। সে রকমই একজন সমাজবিজ্ঞানী হলেন ইবনে খালদুন। তা মতবাদটি একটি উল্লেখযোগ্য মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদ ইবনে খালদুনের মতবাদ অনেকটা বিবর্তনবাদের অনুরুপ। তিনি সর্বত্র বিভিন্ন স্তরকে বিভিন্নভাবে ভাগ করে রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা দিয়েছেন। নিম্নে তার মতবাদের বর্ণণা করা হলো- ১। সময়কাল সভ্যতার সময়কাল নিয়ে ইবনে খালদুন আলোচনা করেছেন যে, সভ্যতার সময় কতটুকু হলে কতদুর পর্যন্ত বিস্তৃত হলে সে অবস্থায় তার পরিধি কত বড় হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। সময়কালের উপর ভিত্তি করে তিনি সভ্যতাকে কয়েকটি পর্বে ভাগ করেছেন। (ক) ১ থেকে ৪০ বছর পযন্ত হচ্ছে সভ্যতার প্রথম পর্ব। এই পর্বে দলীয় সংহতির প্রভাব থাকে। এই সময়ে রাষ্ট্রীয় সদস্যরা দেশপ্রেমে জাগ্রত হয়ে সভ্যতার উৎকর্ষ সাধনে মনযোগী হয়। (খ) ৪১-৮০ বছর প...

গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ

Image
গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ:- J.D.C — Junior Dakhil Certificate. A.M — Ante meridiem. P.M — Post meridiem. B.B.S — Bachelor of Business Studies. B.S.S — Bachelor of Social Science. M.B.A —full meaning - Masters of Business Administration. B.Sc. — Bachelor of Science. M.Sc. — Master of Science. M.Sc.Ag.— Master of Science in Agriculture. M.D. —Managing director. M.S. –— Master of Surgery. D.Sc. – Doctor of Science. B.C.O.M –Bachelor of Commerce. M.C.O.M – Master of Commerce. B.ed – Bachelor of education. M.P. – Member of Parliament. M.L.A. — Member of Legislative Assembly. M.L.C – Member of Legislative Council. P.M. – Prime Minister/Production Manager. V.P – Vice President./ Vice Principal. V.C- Vice Chancellor. D.C- District Commissioner/ Deputy Commissioner. S.P- Police Super. S.I— Sub Inspector Police GPA –– Grade Point Average Dr. – এর পূর্নরূপ — Doctor. Mr. – Mister. Mrs. – Mistress. Miss – used before unmarried girls. ১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity....

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর আত্মজীবনী

Image
কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী ভূমিকা:- কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা, যিনি বিদ্রোহের কবি হিসেবেই বেশি পরিচিত। তাঁর কাব্য, গান ও সাহসী চিন্তা বাংলা জাতিকে জাগিয়ে তুলেছিল। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবেও সম্মানিত। জন্ম ও শৈশব কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তাঁর ডাকনাম ছিল “দুখু মিয়া”, যা যেন তাঁর শৈশবের দারিদ্র্যের প্রতিচ্ছবি। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম। পিতার অকালমৃত্যুর পর মাত্র ৯ বছর বয়সে নজরুলকে সংসারের হাল ধরতে হয়। শিক্ষাজীবন ও লেটো দলে যোগদান প্রাথমিক শিক্ষা নেওয়ার পর নজরুল লেটো দলে যোগ দেন, যেখানে তিনি অভিনয়, গান ও কবিতা রচনার চর্চা করেন। এখানেই তাঁর সাহিত্যিক সত্তার ভিত্তি তৈরি হয়। পরে আবার স্কুলে ফিরে এলেও আর্থিক সমস্যার কারণে শিক্ষাজীবন বারবার ব্যাহত হয়। জীবিকার জন্য তিনি বিভিন্ন কাজ যেমন মুয়াজ্জিন, রুটি বানানো, খানসামা ইত্যাদি করতে বাধ্য হন। সেনা জীবন ১৯১৭ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং করাচি সেনানিবাসে কর্মরত থাকাকালে সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। এই সময়েই তিন...

টার্ম পেপার (term paper) কী? টার্ম পেপার লেখার নিয়ম অনার্স-মাস্টার্স

Image
টার্ম পেপার (term paper) কী? টার্ম পেপার লেখার নিয়ম অনার্স-মাস্টার্স ভূমিকা:- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সে টার্ম পেপার মৌখিক পরীক্ষা কিংবা মাঠ কর্ম পরীক্ষার জন্য উল্লেখ রয়েছে। আমাদের মধ্যে এমন অনেক পরীক্ষার্থী আছেন যারা টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয় তা জানেন না। তাদের জন্য আজকের এ লেখা টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করব। আপনারা যদি এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করা যায় আপনারা সহজে টার্ম পেপার লিখতে পারবেন ইনশাআল্লাহ্ কোন ধরনের সমস্যা থাকবে না এবং টার্ম পেপার বিষয় সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আজকের এই আলোচনার মাধ্যমে। টার্ম পেপার কী? টার্ম পেপার হলো বিশ্লেষকমূলক রচনা/ গবেষণামূলক কাজ যা, শিক্ষার্থীদের একাডেমিক বইয়ের সামঞ্জস্য রেখে একটি শিরোনামে তৈরি করতে হয়। যা একটি বিষয়ের শিরোনামের উপর বিশ্লেষণধর্মী ও গবেষণামূলক একটি প্রবন্ধ। যাকে একাডেমিক ভাষায় টার্ম পেপার বলে। ২০১৩-১৪ সেশন হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ টার্ম পেপার অ্যাড করা হয়। টার্ম পেপার মূলত কলা অনুষদ, ব্যবসা অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের জন্য ৫০ নম্বরের একটি বিশেষ কর্ম। টার্ম পেপার কিভাবে...

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

Image
শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা ভূমিকা:- মানুষের জীবন, চিন্তা-চেতনা, আচরণ পরিবর্তনশীল। সমাজব্যবস্থায় সর্বদা নতুনের উদ্ভব ঘটে এবং সে স্থানে পুরাতনকে জলাঞ্জলী দেওয়া হয়। ১৭৮০ থেকে ১৮৫০ সালের মধ্যবর্তী সময়ে একটি সূদুর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লবের মধ্যে দিয়ে বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও চিন্তাধারার যে আমূল পরিবর্তন বয়ে আনে তাকেই শিল্প বিপ্লব বলে। শিল্পবিপ্লব প্রত্যয়টি দ্বারা সুদুরপ্রসারী পর্বির্তনকে বোঝানো হয়েছে। যার মাধ্যমে একটা কৃষি নির্ভর সমাজ উন্নত হয়ে একটা শিল্প ভিত্তিক অর্থনীতিতে উত্তরণ ঘটে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইংল্যাণ্ডে শিল্প বিপ্লবের মধ্য দিয়েই সর্বপ্রথম শিল্প সমাজ গড়ে উঠে। শিল্প বিপ্লব ফরাসি সমাজতান্ত্রিক অগাষ্ট ব্লাস্কি সর্বপ্রথম শিল্পবিপ্লব কথাটি ব্যবহার করেন। তার মতে, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থায় পুরাতন পদ্ধতির আমূল পরিবর্তন সাধন করে যান্ত্রিক পদ্ধতির প্রবর্তনকে শিল্পবিপ্লব বলে। এক কথায় শিল্পের উৎপাদন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনই শিল্পবিপ্লব। শিল্পবিপ্লবের সংজ্ঞা দিতে গিয়ে প্রফেসর লেন্ডি উইলিয়াম ব...

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ লিখ

Image
জনসংখ্যা সমস্যা কী? উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ভূমিকা:- বিশ্বব্যাপী জনসংখ্যা একটি প্রধান সমস্যা। বিশ্বের সকল দেশেই এ জনসংখ্যা সমস্যা নিয়ে কম বেশি উদ্বিগ্ন। বিশ্বের জনসংখ্যা যেভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাতে এ অতিরিক্ত জনসংখ্যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করছে। যেকোনো দেশের জন্য জনসংখ্যা সমস্যা হুমকি স্বরুপ। অতিরিক্ত জনসংখ্যা দেশের কাঠামোকে দুর্বল করে, বেকারত্ব বৃদ্ধি করে ও দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটায়। জনসংখ্যা সমস্যা প্রতিটি দেশের জন্য হুমকি। জনসংখ্যা সমস্যা সাধারণ সংজ্ঞা কোন দেশের খাদ্য উৎপাদন এবং লোকসংখ্যার মধ্যে যদি তুলনামূলক অসমতা দেখা দেয় তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে। এতএব, জনসংখ্যা সমস্যা বলতে কোন দেশের খাদ্য উৎপাদন ও লোকসংখ্যার মধ্যে যখন তুলনামূলক অসামঞ্জস্য দেখা যায় তখন সেই অবস্থাকে জনসংখ্যা সমস্যা বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা ম্যালথাসের মতে " জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতি হারে।" সাবেক বিশ্ব ব্যাংকের প্রসিডেন্ট মি ম্যাকনামারা জনসংখ্যা স্ফীতি সম্পর্কে বলেন- "পারমাণবিক যুদ...