পরিসংখ্যান কী? পরিসংখ্যানের বৈশিষ্ট্য, প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা কর
পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যানের বৈশিষ্ট্য, প্রকৃতি ও পরিধি সম্পর্কে লিখ ভূমিকা:- অতি প্রাচীনকাল হতে পরিসংখ্যানের যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ, যেদিন থেকে মানবগোষ্ঠী ভাষা ব্যবহার করে আসছে সেদিন থেকেই পরিসংখ্যানের ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে পৃথিবীয় বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার সাথে পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পরিসংখ্যান বলতে বিভিন্ন কলাকৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বুঝায় যা সংখ্যা যা রাশি তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে। পরিসংখ্যান সংজ্ঞা: ইংরেজি statistics এর বাংলা প্রতিশব্দ হলো পরিসংখ্যান। যার অর্থ হলো সংখ্যাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান। এটি ল্যাটিন শব্দ status ও ইতালীয় শব্দ statista বা জার্মানি শব্দ statistic হতে উদ্ভূত হয়েছে। এক বচন অর্থে পরিসংখ্যান একবচন অর্থে পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ ও বিশ্লষণের পদ্ধতি। অর্থাৎ, বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিসংখ্যান যখন কোন বিষয়ের উপর তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের পদ্ধতি নির্দেশ করে তখন তাকে একবচন অর্থে পরিসংখ্যান হিসেবে আখ্যায়িত করা যায়। বহুবচন অর্থে পরিসংখ্যান:...