জর্জ ক্যাসপাস হোমান্স-এর বিনিময় তত্ত্ব পর্যালোচনা
ভূমিকা: "জর্জ ক্যাসপার হোমান্স (George Caspar Homans) ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী এবং আধুনিক বিনিময় তত্ত্বের অন্যতম পথপ্রদর্শক। তিনি মূলত ক্ষুদ্র সামাজিক প্রক্রিয়া (Micro-social processes) এবং মানুষের আচরণগত ব্যাখ্যার ক্ষেত্রে একজন পথিকৃৎ তাত্ত্বিক হিসেবে সমাদৃত। হোমান্স-এর প্রধান তাত্ত্বিক অবদান হলো তাঁর 'বিনিময় তত্ত্ব' (Exchange Theory) এবং 'স্তরায়ন তত্ত্ব'। কর্মজীবনের শুরুতে তিনি সমাজবিজ্ঞানী ট্যালকট পারসন্স (Talcott Parsons)-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, যা তাঁকে সমাজবিজ্ঞানের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। তবে পারসন্স-এর বৃহৎ কাঠামোবাদের বিপরীতে হোমান্স ব্যক্তির মনস্তাত্ত্বিক আচরণ ও ক্ষুদ্র গোষ্ঠীগত মিথস্ক্রিয়ার ওপর অধিক গুরুত্বারোপ করেছেন। আজকের পোস্টে আমরা তাঁর বিনিময় তত্ত্বের মূল ভিত্তিগুলো পর্যালোচনা করব।
জর্জ ক্যাসপাস হোমান্স এর বিনিময় তত্ত্ব:
সমাজবিজ্ঞানে জর্জ ক্যাসপাস হোমাসের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান হলো তার বিনিময় তত্ত্ব (Exchange Theory)। বিনিময় ভল্পের মূল বিষয় নিহিত আছে মৌল প্রস্তাবনার সমষ্টির মধ্যে, যা অর্থনীতি ও মনস্তাত্বিক নীতিমালাভিত্তিক (based on economic and psychological principles)। মানুষের বিনিময় সম্পর্কের ওপর যে সামাজিক বাস্তবতা নির্ভরশীল তা হোমান্সের তত্ত্বের মাধ্যমে প্রকাশিত হয়েছে। হোমান্সের মতে, দুটি কারণে, এগুলো মনস্তাত্ত্বিক। যথা-
প্রথমত, তারা প্রায়শই লোকজন দ্বারা মূল্যায়িত হয় যারা নিজেদেরকে মনস্তত্ত্ববিদ হিসেবে চিহ্নিত করে।
দ্বিতীয়ত, এগুলো মনস্তাত্ত্বিক কেননা সমাজে ব্যক্তিসত্তার সাথে একটি মাত্রায় আচরণ করে।
এ প্রসঙ্গে হোমান্স বলেন, "They are propositions about the behaviour of individual human beings, rathers than propositions about groups or societies" (Homans, 1958: 598) অর্থাৎ, এগুলো মূলত ব্যক্তির আচরণ সম্বন্ধীয় প্রস্তাবনা, বরং তা গোষ্ঠী ও সমাজ সম্বন্ধীয় প্রস্তাবনা নয়।
হোমান্স তাঁর 'Social Behaviour Its Elementary Forms (1961) গ্রন্থে বিনিময় তত্ত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। গ্রন্থটিতে তিনি বিনিময় তত্ত্ব (Exchange Theory) সম্পর্কে বলেন, Exchange theory states that individual assessments of costs and benefits are the basis of such social phenomena as competition and co-operation, authority and conformity" অর্থাৎ বিনিময় তত্ত্ব বলতে ব্যক্তির cost এবং benefits ভিত্তিক সামাজিক প্রপ্রঞ্চ যেমন প্রতিযোগিতা এবং সহযোগিতা, কর্তৃত্ব এবং অনুক্রমকে বুঝায়।
'Modern Sociological Theory at George Ritzer বিনিময় তত্ত্ব সম্পর্কে বলেন- "Exchange theory is concerned not only with individual behaviour but also with interaction continue when there is an exchange of rewards, between people involving on exchange of rewards and cost. The premise in that interactions are likely to conversely, interactions that are costly to one or both parties are much less likely to continue"
(Ritzer, Modern Sociological Theory, 2004, P-211) অর্থাৎ বিনিময় তত্ত্ব কেবলমাত্র ব্যক্তির আচরণ সম্বন্ধীয় নয়, বরং মানুষের মধ্যকার reward এবং cost বিনিময়বিষয়ক মিথস্ক্রিয়া সম্বন্ধীয়। যখন ব্যক্তিদের মধ্যে reward বিনিময় হয় তখন এই দ্বিখক্রিয়া পরিচালিত হয়। বিপরীতক্রমে বা উভয়েরই কাছে সেসব মিথক্রিয়ার মূল্য সাধারণত চলতে থাকে। হোমান্সের মতে, বিনিময় ডত্ত্বের (Exchange Theory) মৌল প্রতিপাদ্য বিষয় হলো সামাজিক লেনদেনের ক্ষেত্রে মানুষ সবসময় কিছু মুনাফা বা সুবিধা লাভের চেষ্টা করে এবং সামাজিক লেনদেনের ক্ষেত্রে তাদের আয়-ব্যয়ের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবেই আন্তঃক্রিয়ার স্বরূপকে রূপায়িত করে। বিনিময় ডর অনুযায়ী সামাজিক বাস্তবতা হলো বিনিময় সম্পর্কের জালস্বরূপ। এখানে সামাজিক লেনদেনের ক্ষেত্রে মুনাফা ও সুবিধা প্রাপ্তির বিষয়টি প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি করতে পারে। বিনিময় দৃষ্টিভঙ্গি অনুযায়ী সুবিধা প্রাপ্তি ও তার জন্য প্রদেয় ক্ষতির সূক্ষ্ম হিসাবনিকাশকালে মানুষ বিকল্প ব্যবস্থার কথা মনে রাখে। বস্তুত বিনিময়ের ক্ষেত্রে বস্তুগত পণ্যের মতো অবস্তুগত পণ্য সমান গুরুত্ব বহন করে। মূলত খরচ এবং benefit এর বিনিময়ের মাধ্যমে বিনিময় সম্পর্ক বা বিনিময় তত্ত্ব গড়ে ওঠে। সমাজবিজ্ঞানের সামাজিক সম্পর্ক বুঝার ক্ষেত্রে বিনিময় তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিময় তত্ত্বের উপর ভিত্তি করে হোমান্স তাঁর "সামাজিক বিনিময় তত্ত্ব' প্রদান করেছেন, যা সমাজবিজ্ঞানের একটি মৌলিক তত্ত্বরূপে বিবেচিত।
উপসংহার: উপরিউক্ত আলোচনা শেষে একথা বলা যায় যে, হোমান্স যে বিনিময় তত্ত্বের কথা বলেছেন তা মূলত মানুষের সামাজিক সম্পর্ককে নির্দেশ করেছে। মূলত cost এবং benefit এর বিনিময়ের মাধ্যমে বিনিময় সম্পর্ক বা বিনিময় তত্ত্ব গড়ে ওঠে। সমাজবিজ্ঞানের সামাজিক সম্পর্ক বুঝার ক্ষেত্রে বিনিময় তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিময় তত্বের উপর ভিত্তি করে তাঁর 'সামাজিক বিনিময় তত্ত্ব' উদ্ভাবন করেছেন, যা সমাজবিজ্ঞানের একটি মৌলিক তত্ত্বরূপে বিবেচিত।
আরও পড়ুন- জর্জ হোমান্স সামাজিক আচরণ নীতিমালাসমূহ
