পিটার মাইকেল ব্লাউ-এর জীবনী ও রচনাবলি

পিটার মাইকেল ব্লাউ-এর জীবনী ও রচনাবলি

ভূমিকা: পিটার মাইকেল ব্লাউ সমাজবিজ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তাত্ত্বিক এবং সংখ্যাতাত্ত্বিক উভয় পদ্ধতিতেই সমাজতাত্ত্বিক গবেষণাকে সমৃদ্ধ করেছেন। ১৯১৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় জন্ম নেওয়া এই মনীষী নাৎসি শাসন থেকে বাঁচতে আমেরিকায় পাড়ি জমান এবং সেখানেই তাঁর একাডেমিক ক্যারিয়ার গড়ে তোলেন। ব্লাউ মূলত ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্বকে আরও আধুনিক রূপ দিয়েছেন এবং ম্যাক্রো-সোসিওলজি বা বৃহত্তর সমাজকাঠামো বিশ্লেষণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বিশেষ করে তাঁর 'বিনিময় তত্ত্ব' সমাজবিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যা মানব আচরণকে সামাজিক লেনদেনের প্রেক্ষাপটে ব্যাখ্যা করে। আজকের পোস্টে আমরা এই প্রখ্যাত সমাজবিজ্ঞানীর জীবন ও তাঁর অমর রচনাবলি নিয়ে আলোচনা করব।

পিটার মাইকেল ব্লাউ-এর জীবনী ও রচনাবলি

পিটার ব্লাউ (Peter Blau) এর জীবনী:

আমেরিকার সমাজবিজ্ঞানী ও তাত্ত্বিক পিটার মাইকেল ব্লাউ ১৯১৮ সালের ৭ফেব্রুয়ারি অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম এক ইহুদি পরিবারে যখন ইউরোপ জুড়ে ফ্যাসিস্টদের ক্ষমতা বৃদ্ধি এবং অস্ট্রিয়ায় হিটলারের প্রভাবে বৃদ্ধি পেতে থাকে। হিটলারের রাষ্ট্রীয় ক্ষমতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্লাউ-এর জীবনকে বিষাক্ত করে তুলেছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক গ্রন্থ লেখার জন্য মাত্র ১৭ বছর বয়সে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ১৯৩৮ সালে হিটলার যখন অস্ট্রিয়াতে পৌঁছান তখন ব্লাউ তার বোনকে নিয়ে চেকোশ্লোভাকিয়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তাঁর পরিবারের বাকি সদস্যরা অস্ট্রিয়া থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পালিয়ে যাওয়ার সময় ব্লাউ ও তাঁর বোন নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে এবং প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। অল্প সময়ে তিনি কারাগার থেকে মুক্তি পান এবং এরপর স্কুল শিক্ষকের সহায়তায় তিনি শিক্ষা বৃত্তি নিয়ে আমেরিকাতে যাওয়ার সুযোগ পান। ভিসা জটিলতার কারণে কিছুদিন France Labon Camp এ অবস্থান করার পর অবশেষে তিনি আমেরিকান GI এর মাধ্যমে Illinois এর Element College এ Refuge Scholarship নিয়ে ফ্রান্সে Let Hasure তে যান। ১৯৩৯ সালে Blau আমেরিকাতে অভিবাসন হন। ১৯৪২ সালে তিনি Elmhust Callege থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৩ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। ব্লাউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর লেখাপড়া চালিয়ে যেতে থাকেন এবং সেখানে তিনি ১৯৫২ সালে P.h. D ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে ব্লাউ সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। Otis Dudley Dunean এবং And rea Tyree এর সাথে Co-author হিসেবে তিনি The American Occupational Tructure' গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থটি সামাজিক স্তরবিন্যাস অধ্যয়নে একটি অর্থপূর্ণ সমাজতাত্ত্বিক অবদান রাখে। ১৯৬৮ সালে তিনি American Sociological Association কর্তৃক Sorin Award পদে ভূষিত হন। সমাজতাত্ত্বিক তত্ত্বের ক্ষেত্রে এ ব্লাউ গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সমসামায়িক বিনিময় তত্ত্বের (Contemporary Exchange Theory) ক্ষেত্রে তাঁর Exchange and Power in Social life (1964) গ্রন্থটি মাইলফলক হিসেবে বিবেচ্য। ব্লাউ ক্ষুদ্র পরিসরে বিনিময় তত্ত্ব (Micro-Level exchange theory) বিনির্মাণে প্রচেষ্টা গ্রহণ করেন এবং বৃহৎ পরিসরে (Macro- level) সমাজ কাঠামোতে তা প্রয়োগ করেন। কাঠামোগত তত্ত্ব (Structural theory) তৈরিতে যথেষ্ট সক্রিয় ছিলেন। ১৯৭৩-৭৪ সালে ব্লাউ American Sociologyical Association এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮০ সালে National Academy of Sciences এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। Acuic respiratory disease syndrome রোগে আক্রান্ত হয়ে ২০০২ সালের ১২ মার্চ ৮০ বছর বয়সে North Caroline তে এই মহান সমাজবিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

পিটার ব্লাউ-এর রচনাবলি

সমাজবিজ্ঞানের বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে ব্লাউ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো-

1. Dinamics of Bureaucrocy (1955).

2. Burcaucracy in Modem Society (1956).

3. A Theory of Social Entegration (1950)

4. Exchange and Power in Social Life (1964).

5. The Flow of Occupational Supply and Recruiteinent American Sociology Review' (1965).

6. The American Occupational Structure (1967).

7. A Formal Theory of Differentiation in Organization (1970)

8. Presidental adress: Parameters of Social Structure: American Sociology Review (1974)

9. On the Nature of Organization (1974).

10. Approaches to the Study of Social Structure (1975)

11. Structure Contexts of Opportunity (1994).

12. A circuitour Path of Macro Structural Theory (1995)

গুরুত্বপূর্ণ অবদান:

সমাজবিজ্ঞানের তল্লিক ক্ষেত্রে ব্লাউ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তত্ত্ব বিনির্মাণের প্রচেষ্টা চালিয়েছেন। ব্লাউ বিনিমিত তত্ত্বগুলো হলো-

1. Contempay Exchange Theory (সমসাময়িক বিনিময় তত্ত্ব)।

2. Micro Level Exchange (ক্ষুদ্র পরিসর বিনিময় তত্ত্ব)।

3. Suuctural Theory (কাঠামোগত তত্ত্ব)।

4. Application of exchange theory in macro Level social structure (বৃহৎ পরিসরে সমাজ কাঠামো বিনিময় তত্ত্বের প্রয়োগ)।

উপসংহার: পরিশেষে বলা যায় যে,পিটার ব্লাউ-এর সমাজতাত্ত্বিক অবদান কেবল কিছু গ্রন্থ বা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা আধুনিক সমাজ গবেষণার ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি দেখিয়েছেন যে, সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র মিথস্ক্রিয়াগুলো কীভাবে এক বিশাল ও জটিল কাঠামোর রূপ নেয়। তার রচিত 'Bureaucracy in Modern Society' বা 'Exchange and Power in Social Life'-এর মতো কালজয়ী গ্রন্থগুলো আজও সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিদ্যার শিক্ষার্থীদের জন্য অপরিহার্য পাঠ্য। তিনি আমাদের শিখিয়েছেন যে সমাজ কোনো স্থির বস্তু নয়, বরং এটি ক্রমাগত লেনদেন ও কাঠামোগত পরিবর্তনের এক গতিশীল প্রক্রিয়া।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন