পিটার ব্লাউ-এর বিনিময় তত্ত্বের প্রধান প্রস্তাবনাসমূহ কী কী ব্যাখ্যা কর

পিটার ব্লাউ-এর বিনিময় তত্ত্বের প্রধান প্রস্তাবনাসমূহ

অথবা, Peter Blau-এর সামাজিক বিনিময় তত্ত্বের বর্ণনা কর

ভূমিকা: পিটার মাইকেল ব্লাউ (Peter Michael Blau) ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণকারী একজন প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী এবং তাত্ত্বিক। তিনি মূলত প্রণালিবদ্ধ সমাজবিজ্ঞানের (Organizational Sociology) অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ব্লাউ-এর গবেষণার প্রধান আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বৃহৎ সমাজবিজ্ঞান (Macro-sociology), সমাজ কাঠামোর স্তরবিন্যাস, আমলাতন্ত্র এবং তাঁর বিখ্যাত বিনিময় তত্ত্ব (Exchange Theory)। তিনি সামাজিক প্রপঞ্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন- ঊর্ধ্বমুখী গতিশীলতা, পেশাগত সুযোগ-সুবিধা এবং অসমস্বত্বতা (Heterogeneity) ইত্যাদি বিষয়ে যুগান্তকারী তত্ত্ব নির্মাণ করেন। এছাড়া মানুষের আচরণের ওপর সমাজ কাঠামোর প্রভাব এবং পারস্পরিক মিথস্ক্রিয়া কীভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করে, সে সম্পর্কে তিনি বিশদ ব্যাখ্যা প্রদান করেছেন। আজকে আমরা পিটার ব্লাউ-এর সামাজিক বিনিময় তত্ত্বের প্রধান প্রস্তাবনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পিটার ব্লাউ-এর বিনিময় তত্ত্বের প্রধান প্রস্তাবনাসমূহ

পিটার ব্লাউ-এর বিনিময় তত্ত্বের প্রস্তাবনা:

পিটার ব্লাউ যৌক্তিক অনুমানের মাধ্যমে তাঁর সমাজতাত্ত্বিক তত্ত্ব বিনির্মাণ করেছিলেন। ব্লাউ-এর বিশ্বাস ছিল যৌক্তিকতায় এবং সামাজিক তত্ত্বের ক্ষেত্রে অবরোহা দৃষ্টিভঙ্গি প্রয়োগ সৃষ্টিবাদী দর্শন এবং প্রথাগত ফ্রান্স সমাজতাত্ত্বিক অগাস্ট কোঁৎ ও এমিল ডুর্খেইম-এর মতাদর্শের সাথে সম্পৃক্ত।

ব্লাউ-এর প্রধান আগ্রহের বিষয় ছিল সমাজ কাঠামোর দুর্বোধ্যতা সামাজিক মিথিস্ক্রিয়া। তিনি এই অগ্রহ ব্যক্ত করেছেন নিম্নোক্ত উক্তিতে, "The main sociological purpose of studying processes of face to face interaction in to lay the foundation for an understanding of the social structures that evolve and the emergent social forces that characterize their development. অর্থাৎ সমাজবিজ্ঞানে মুখোমুখি মিথস্ক্রিয়ার প্রক্রিয়াসমূহ আলোচনার উদ্দেশ্য হচ্ছে উদ্ধৃত সমাজ কাঠামো ও সামাজিক শক্তিসমূহ, যা ঐ কাঠামোকে বিকশিত করে তা উপলব্ধির ভিত্তি স্থাপন করা।

ব্লাউ সামাজিক বিনিময় প্রক্রিয়ার প্রতি মনোনিবেশ করেছেন। তিনি বিশ্বাস করেন মানব আচরণের উপর এর প্রচণ্ড প্রভাব রয়েছে এবং ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি অন্যতম প্রভাবক। বিনিময় তত্ত্বকে ক্ষুদ্র পরিসরে আলোচনা না করে ব্লাউ একে সমাজের ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা কয়েছেন। তিনি বলেন, 'Social attraction in what leads to the establishment of social relations and thus the process of social exchange. The process of exchange can be on equal one with equal reward moving form one side to the other, however, when there is an inequality in exchange power differenttials are created' অর্থাৎ সামাজিক আকর্ষণ সামাজিক সম্পর্ককে উদ্ধৃত করে এবং এভাবে সামাজিক বিনিময় প্রক্রিয়া সূচিত হয়। বিনিময় প্রক্রিয়া সমান হতে পারে, এক প্রান্তে পুরস্কৃত হতে পারে। যাহোক, বিনিময় ক্ষমতায় অসমতা থাকলে পার্থক্য নির্ণায়ক সৃষ্টি হয়।

সামাজিক বিনিময় প্রক্রিয়ায় যারা কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হন, তখন উক্ত ব্যক্তি তাদের উপর ক্ষমতাবান হন। এরূপ ব্যক্তি নিরপেক্ষতা, পারস্পরিক ভাববিনিময় এর মতো সামাপ্তি রীতিনীতি ও মূল্যবোধের ধারক হলে তার উপর নির্ভরশীল ব্যক্তিরাও বিশ্বস্ততার সাথে তার ক্ষমতার বৈধতা দান করেন। এখানে ব্লাউ তাঁর তত্ত্বকে সামাজিক স্তরে নিয়ে আসেন। তিনি বলেন, "From the litigation of power and compliance of the group The organization becomes an institutionalized system of exchange values. It is independent of any individual and becomes part of the social structure" অর্থাৎ, গোষ্ঠীর সম্মতি এবং এ ক্ষমতা বৈধকরণ থেকে সংগঠনটি মূল্যবোধ বিনিময়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হয়। এটি ব্যক্তিনিরপেক্ষ এবং সামাজিক কাঠামোর অংশে পরিণত হয়।

এভাবে ব্লাউ মনে করেন, যেসব প্রতিষ্ঠান সামষ্টিক স্তরে বা বৃহৎ পরিসরে সামাজিক কাঠামো তৈরি করে সেগুলোর জন্য হয় ব্যঠিক স্তরে বা ক্ষুদ্র পরিসরে অসংখ্য সামাজিক বিনিময়ের ঘটনা থেকে যেসব ঘটনা সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের অনুসারী।

উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বিনিময় তত্ত্বের মৌল প্রতিপাদ্য বিষয় হলো সামাজিক লেনদেনের ক্ষেত্রে মানুষের আয়-ব্যয়ের বা প্রাপ্তি-অপ্রাপ্তির আন্তঃক্রিয়ার স্বরূপকে রূপান্তরিত করে। বিনিময় তত্ত্বের সামাজিক সম্পর্ককে ক্ষুদ্র পরিসরে না দেখে বৃহৎ পরিসরে ব্যাখ্যার চেষ্টা করেছেন বলে তা সমাজবিজ্ঞানে বিশেষ গুরুত্ব রাখছে। বস্তুত ব্লাউ-এর বিনিময় তত্ত্বের প্রস্তাবনা বিনিময় তত্ত্ব বুঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির অবতারণা করেছেন।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন