বাংলাদেশ থেকে অ্যাপল আইডি (Apple ID) খোলার সহজ নিয়ম: ২০২৬ আপডেট
অ্যাপল ডিভাইস ব্যবহার করার জন্য একটি Apple ID থাকা অত্যন্ত জরুরি। এটি ব্যবহার করে আপনি App Store থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং iCloud-এর মতো সুবিধাগুলো গ্রহণ করতে পারেন।
আইফোন, আইপ্যাড বা ম্যাকবুক অ্যাপল ডিভাইস যেটাই আপনি ব্যবহার করেন না কেন, একটি Apple ID ছাড়া সেটি প্রায় অচল। অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে আইক্লাউডে ডেটা সেভ করে রাখা, সবকিছুর জন্যই আপনার একটি অ্যাকাউন্ট প্রয়োজন।
অনেকেই মনে করেন বাংলাদেশ থেকে বা বাংলাদেশী নাম্বার দিয়ে অ্যাপল আইডি খোলা জটিল। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে এবং সঠিক নিয়মে আপনার নিজের অ্যাপল আইডি তৈরি করবেন কোন রকম জটিলতা ছাড়া।
অ্যাপল আইডি খুলতে কী কী প্রয়োজন?
শুরু করার আগে নিচের জিনিসগুলো সাথে রাখুন:
একটি সচল ইমেল অ্যাড্রেস (Gmail বা Outlook) প্রয়োজন হবে।
একটি সচল বাংলাদেশী ফোন নম্বর লাগবে।
আপনার ডিভাইসের ইন্টারনেট কানেকশন সংযুক্ত থাকতে হবে।
অ্যাকাউন্ট খোলার ধাপসমূহ
Apple ID খোলার জন্য দুটি পদ্ধতি রয়েছে। নিম্নে পদ্ধতি দুইটি আলোচনা করা হলো।
ক. আইফোন বা আইপ্যাড থেকে সরাসরি একাউন্ট তৈরি নিয়ম
আপনার হাতে যদি নতুন আইফোন বা আইপ্যাড থাকে, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১.ফোনের Settings-এ যান।
২."Sign in to your [Device]"-লেখা অংশে ট্যাপ করুন তারপর "Don't have an Apple ID or forgot it?" অপশনে ক্লিক করুন।
৩.এরপর "Create Apple ID" সিলেক্ট করুন।
৪.তারপর আপনার সঠিক নাম এবং জন্ম তারিখ দিন।
৫.আপনার ব্যবহৃত সচল ইমেল অ্যাড্রেসটি লিখুন এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।
৬.আপনার সচল বাংলাদেশী ফোন নম্বর দিন। ফোনে আসা ৬ ডিজিটের ভেরিফিকেশন কোডটি ইনপুট দিন।
৭.সবশেষে 'Terms and Conditions' এ Agree করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
খ. ওয়েবসাইট ব্যবহার করে একাউন্ট তৈরি করুন (যেকোনো ফোনের জন্য)
আপনি কম্পিউটার বা অন্য যেকোনো ফোন থেকে আইডি খুলতে পারেন:
১.ব্রাউজারে গিয়ে ভিজিট করুন: appleid.apple.com
২. "Create Your Apple ID" বাটনে ক্লিক করুন।
৩. তারপর ফর্মটিতে আপনার নাম, দেশ হিসেবে Country/Region অবশ্যই Bangladesh সিলেক্ট করবেন। এবং জন্মতারিখ দিন।
৪. আপনার ইমেল এবং বাংলাদেশী মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলী
অ্যাপল আইডি খোলার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি:
বয়স: আপনার বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে। ১৩ বছরের নিচে হলে পরিবারের কোনো বড় সদস্যের অধীনে 'Family Sharing' এর মাধ্যমে আইডি খুলতে হয়। তবে পূর্ণাঙ্গ ফিচারের জন্য ১৮ বছর বয়স দেওয়া সবচেয়ে নিরাপদ।
বাংলাদেশী নাম্বার: বর্তমানে অ্যাপল বাংলাদেশে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, তাই আপনি যে কোনো বাংলাদেশি (GP, Robi, BL, Airtel, Teletalk) নম্বর দিয়ে আইডি খুলতে ও ভেরিফাই করতে পারবেন। আপনি আপনার ব্যক্তিগত ব্যবহারকৃত বাংলাদেশী নাম্বার ব্যবহার করেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (Two-factor authentication) চালু করতে পারবেন। এটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে করে অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ফোনে আসা কোড ছাড়া লগইন করতে পারবে না।
পেমেন্ট মেথড: অ্যাকাউন্ট খোলার সময় কোনো কার্ড না থাকলে পেমেন্ট অপশনে "None" সিলেক্ট করুন। পরবর্তীতে চাইলে আপনি ডুয়াল কারেন্সি কার্ড (যেমন: ইবিএল বা ব্র্যাক ব্যাংকের ফ্রিল্যান্সার/ট্রাভেল কার্ড) যোগ করতে পারবেন।
কিছু জরুরি টিপস (Pro Tips)
পাসওয়ার্ড: পাসওয়ার্ডে কমপক্ষে ৮টি অক্ষর ব্যবহার করুন। পাসওয়ার্ডের ক্ষেত্রে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সংখ্যা ব্যবহার করুন। (যেমন: ShikhaProtidin@1-4-2026)
ঠিকানা: অবশ্যই আপনার এলাকার সঠিক পোস্টাল কোড (Postcode) ব্যবহার করবেন। এটি অ্যাপ স্টোর ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। এটি ভুল হলে অনেক সময় অ্যাপ ডাউনলোড হয় না।
সিকিউরিটি: আপনার ইমেল এবং ফোন নম্বরের অ্যাক্সেস সব সময় নিজের কাছে রাখুন, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে এই দুটিই আপনার আইডি উদ্ধারের একমাত্র উপায়।
উপসংহার: অ্যাপল আইডি তৈরি করা এখন আগের চেয়ে অনেক সহজ, বিশেষ করে বাংলাদেশি ইউজারদের জন্য। উপরের নিয়মগুলো ফলো করলে আপনি নিজেই ৫ মিনিটে আইডি খুলে নিতে পারবেন। আশা করি এই পোস্টটি আপনার কাজে আসবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
