ট্যালকট পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্ব (Social system theory) সম্পর্কে আলোচনা কর

ট্যালকট পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা

ভূমিকা: বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত সমাজবিজ্ঞানী ট্যালকট পারসন্স ছিলেন একজন আমেরিকান চিন্তাবিদ। তিনি সাধারণত Structural functionalism দৃষ্টিভঙ্গির আলোকে তাঁর Social action, system, social change সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্বের অবতারণা করেছেন। প্রকৃতপক্ষে তিনি Social science কে Human action এর বিজ্ঞান বলেছেন। আবার Action এর সাথে তিনি Social system, change প্রভৃতির সম্পর্ক দেখিয়েছেন, যা পরবর্তী সমাজ গবেষকদের দৃষ্টি কেড়ে নিয়েছে এবং অধিকাংশ সমাজবিজ্ঞানী তাঁর অনেক তত্ত্বকে সাদরে গ্রহণ করেন।

ট্যালকট পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্ব

পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্ব:

ট্যালকট পারসন্স Social system theory এর অন্যতম প্রবক্তা। তিনি তাঁর 'The Structure of Social Action' পুস্তকে ব্যক্তির কর্মের উপর গুরুত্বারোপ করেন, কিন্তু 'The Social System' এ ব্যক্তির কর্ম থেকে প্রাতিষ্ঠানিক বিধিবিধানের উপর গুরুত্বারোপ করেন এবং সেখানে System কে বিশ্লেষণের একক হিসেবে গ্রহণ করেন। মূলত পারসন্সের সোশ্যাল সিস্টেম তত্ত্ব উনবিংশ শতাব্দীর কয়েকজন তাল্লিক বিশেষ করে অগাস্ট কোঁৎ, কার্ল মার্কস, হার্বার্ট স্পেনসার এবং এমিল ডুর্খেইমের কাছে ঋণী।

পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্ব কোনো বাস্তবভিত্তিক উল্লেখ কাঠামো নয়, বরং তার বুদ্ধিদীপ্ত তৈরি বিশ্লেষণী কাঠামো। তিনি সামাজিক ব্যবস্থা ভয়ের বেশ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেন। যেমন-

১. এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার মিথস্ক্রিয়া প্রক্রিয়াকে যুক্ত করে। এ' ধরনের মিথস্ক্রিয়া প্রক্রিয়া প্রত্যক্ষকারীর দৃষ্টি আকর্ষণ করে।

২. Action যে অবস্থা সম্পর্কে, অবহিত' হয় ঠিক সে বিষয়ে অন্যদেরকেও যুক্ত করে। অন্যরা যে Action করে তা তথ্য হিসেবে গৃহীত হয়। এভাবে তাদের বিভিন্ন জ্ঞাত বিষয়কে কখনো Goal হিসেবে আবার কখনো Means হিসেবে ধরা হয়।

৩. এটি একটির উপর অন্যটির আন্তঃনির্ভরশীল এবং সমগ্রটি এক সুরে কাজ করে যায়, যা কোনো সাধারণ লক্ষ্য অথবা মূল্যবোধ অথবা নীতিগত এবং স্বীকৃত প্রত্যাশাকে অর্জনের জন্য কাজ করে থাকে।

সামাজিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠান:

ট্যালকট পারসন্সের System সম্পর্কিত আলোচনায় Institution বা প্রতিষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মূলত তিনি প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবস্থা এর সেতুবন্ধন হিসেবে আলোচনা করেছেন। বস্তুত কর্তার সাংস্কৃতিক মূল্যবোধ এবং বিশ্বাসকে আত্মীকরণই হচ্ছে প্রাতিষ্ঠানিকরণের মূল ভিত্তি। যেসব প্রতিষ্ঠান মূল্যবোধের বিভিন্ন রূপ সৃষ্টি করে সেগুলোকে তিন ভাগে বিভক্ত করা যায়, যথা-

১. বিবরণী প্রতিষ্ঠান:

বিবরণী প্রতিষ্ঠান হচ্ছে পারস্পরিক ক্রিয়া সম্পর্কিত রূপ প্রদানকারী প্রধান প্রতিষ্ঠান।

২. নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান:

এ ধরনের প্রতিষ্ঠান হচ্ছে সেগুলো যা ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে সংযোগ সাধন করার স্বার্থে কাজ করে থাকে।

৩. সাংস্কৃতিক প্রতিষ্ঠান:

সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে সে ধরনের প্রতিষ্ঠান যা ব্যক্তিত্বের বিকাশ, ভাব প্রকাশের সংকেত এবং নৈতিক মূল্যবোধের রূপ সৃষ্টি করে থাকে যা সাধারণ গুণের জন্ম দিয়ে থাকে যা সাধারণ সাংস্কৃতিক জ্ঞানের জন্ম দিয়ে থাকে।

সামাজিক ব্যবস্থা এবং চার ধরনের অপরিহার্য কার্যাবলি:

পারসন্স Function এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, "As a complex of activities disected towards meeting a need or needs of the system." কীভাবে একটি সমাজব্যবস্থার উন্নয়ন সাধন করা যায় বা কীভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সমাজের ভারসাম্য বজায় থাকে এ বিষয়টিকে আলোচনা করতে গিয়ে পারসন্স Social system এ চার ধরনের Functional imparatives এর কথা বলেছেন। আর এটিকে তিনি সংক্ষেপে

AGIL schema বলেছেন। যথা-

A= Adaptation.

G= Goal attainment.

= Integration,

L = Latent pattern maintenance

উল্লিখিত চারটি ক্রিয়া Pattern maintenance হিসেবেও পরিচিত। প্রত্যেকটি সমাজ্যের এ চারটি Pattern থাকতে হবে।

AGIL পরিকল্পের ব্যাখ্যা

নিম্নে সংক্ষেপে AGIL Schema-এর বর্ণনা সম্পর্কে অলোচনা করা হলো-

১. অভিযোজন:

এখানে মূলত যেকোনো System এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পৃক্ত তা দেখা হয়। প্রত্যেক সমাজে টিকে থাকার জন্য যেটা জরুরি সেটি হলো প্রকৃতির সাথে খাপ খাওয়ানো। এটা দু'ভাবে হতে পারে। যথা- (i) বশ্যতা বা আত্মসম্পূর্ণ (Submission) এবং (ii) সুবিধাকরণ (Manipulation)

২. লক্ষ্য অর্জন:

Pearson's এর মতে, প্রত্যেক মানুধেরই জিন্যার পিছনে একটি Goal বা লক্ষ্য থাকে। এ লক্ষ্য দুই ধরনের, যথা- (1) অভিপ্রায় লক্ষ্য (Intended goal) এবং (ii) অনভিপ্রায় লক্ষ্য (Unintended goal)

৩. একাঙ্গীভবন

সমাজব্যবস্থার যেসব Functional requirement রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই Integration, সামাজিক ব্যবস্থার অশেখ সদস্য বাস করে। সুতরাং এ বসবাসকারী সদস্যদের মধ্যে অন্তঃসম্পর্ক গড়তে হয়। Intergration এর কাজ হলো সমাজব্যবস্থার বিভিন্ন অংণের মধে। সমন্বয় সাধন করা, যার দ্বারা সমাজের সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।

৪. সুপ্ত আদর্শ রীতির রক্ষণাবেক্ষণ

সমাজের দু'টি সংঘর্ষমূলক পরিস্থিতির মাঝখানে যে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে সেটাই হলো। Latent pattern maintenance, প্রত্যেক সমাজের গুরুত্বপূর্ণ Pattern হলো এ Latency

সামাজিক ব্যবস্থা এবং উপব্যবস্থা:

Action field এর কেন্দ্রীয় প্রত্যয় হলো System মানুষের আচরণ এবং সমাজ পরিবর্তনের যে তত্ত্ব তার একটি হলো System ticory সমাজের কাঠামো কীভাবে তৈরি এবং কীভাবে অন্যান্য System এর সাথে খাপ খাওয়ায় এবং সামনের দিকে এগিয়ে যায়। তাই এটি গুরুত্বপূর্ণ। তিনি চারটি System এর কথা বলেছেন, যথা- (i) সাংস্কৃতিক ব্যবস্থা (Cutiural system), (ঘ) সামাজিক ব্যবস্থা (Social system), (ii) ব্যক্তিত্ব ব্যবস্থা (Personality system), (iv) আচরণিক জৈবতত্ত্ব ব্যবস্থা (Behavioural organic system)

সমালোচনা:

পারসন্সের সামাজিক ব্যবস্থা তত্ত্বটি নানাভাবে সমালোচিত হয়েছে। যথা-

১. অবাস্তব: সমালোচকরা Pearsons এর System theory কে অবাস্তবতার মধ্যে বিদ্যমান বলে অভিহিত করেন। তারা বলেছেন, বিদ্যমান মূল্যবোধের প্রতি সকলের ঐকমত্য থাকার কথাটি কাল্পনিক মাত্র।

২. মরস -এর মতে: সমাজবিজ্ঞানী Morse -এর ভাষায় "বাক্তিক ও বাষ্টিক লক্ষ্য অর্জন প্রক্রিয়াকে আনান্যভাবে বিচার করা হয়নি। Leteracy Integrative subsystem এর ভিতর পার্থক্য সুচারু নয়। ক্ষমতা কাঠামো তার আলোনায় অনুপস্থিত, যা একটি পথাম প্রয়োজন হতে পারত।

৩. ড্যারেন ডর্ফের মতে: ড্যারেন ডর্ফ, পারসন্সের System theory-কে সমালোচনা করতে গিয়ে বলেছেন, এ তত্ত্বটি যথেষ্ট কল্পনাপ্রবণ। তিনি আরও বলেছেন, এ তত্ত্ব কাল্পনিক সমাজের কথা বলে যেখানে কোনো পরিবর্তনের কথা নেই এবং যেখানে সার্বজনীন মূল্যবোধ রয়েছে।

উপসংহার: উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে অমোরকান সমাজবিজ্ঞানী, দর মধ্যে ট্যালকট পারসন্সই সর্বাধিক খ্যাতি লাভ করেন। মূলত তিনি যতগুলো তত্ত্ব বা মতবাদ প্রদান করেন সামাজিক ব্যবস্থা তত্ত্ব তার মধ্যে অন্যতম। সামাজিক ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, 'এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে যুক্ত করে, এ ধরনের পারস্পরিক ক্রিয়া প্রত্যক্ষকারীর দৃষ্টি আকর্ষণ করে।

নবীনতর পূর্বতন