বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID Card) সংশোধন ও হারানো কার্ড পুনরুদ্ধার প্রক্রিয়া

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID Card) সংশোধন ও হারানো কার্ড পুনরুদ্ধার প্রক্রিয়া

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হলো জাতীয় পরিচয়পত্র (National ID Card বা NID)। জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়।এটি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক ও ভোটদান, পাসপোর্ট, ব্যাংক একাউন্ট খোলা, মোবাইল সিম নিবন্ধনসহ প্রতিটি সরকারি-বেসরকারি কাজের অপরিহার্য দলিল। তাই এটি সংরক্ষণ, তথ্য হালনাগাদ ও প্রয়োজনে পুনরুদ্ধার করা প্রত্যেক নাগরিকের নিজ দায়িত্ব।

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (NID Card) সংশোধন ও হারানো কার্ড পুনরুদ্ধার প্রক্রিয়া

আজ আমরা সে সম্পর্কে জানবো

NID কার্ডে ভুল তথ্য সংশোধন করার নিয়ম

হারানো NID কার্ড পুনরুদ্ধারের প্রক্রিয়া

অনলাইনে NID সংক্রান্ত আবেদন করার ধাপসমূহ

জাতীয় পরিচয়পত্রের ধরন

বর্তমানে বাংলাদেশে দুটি ধরণের NID কার্ড প্রচলিত রয়েছে:

১. স্মার্ট কার্ড (Smart NID Card): চিপযুক্ত, প্লাস্টিকের কার্ড যা বায়োমেট্রিক ডেটা ধারণ করে।

২. লেমিনেটেড NID কার্ড (Old NID): পূর্বের কাগজ-ভিত্তিক লেমিনেটেড কার্ড, যা এখন ধীরে ধীরে স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে।

NID কার্ডে ভুল তথ্য সংশোধনের নিয়ম

অনেক সময় আমাদের নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুলভাবে রেকর্ড হতে পারে। এই ভুলগুলো সংশোধন করার প্রয়োজন হয় যা বর্তমানে অনলাইন অথবা উপজেলা/সিটি কর্পোরেশন অফিসের মাধ্যমে ঠিক করতে হয়।

অনলাইনে সংশোধনের প্রক্রিয়া:

১. ওয়েবসাইটে প্রবেশ করুন: https://services.nidw.gov.bd

২. Account তৈরি বা লগইন করুন: আপনার NID নম্বর, জন্মতারিখ ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। (একটি OTP কোড আপনার মোবাইলে যাবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।)

৩. "Edit Information" বা "তথ্য সংশোধন" অপশন নির্বাচন করুন। এনআইডি কার্ড সংশধনী গেজেট দেখুন।

৪. যে তথ্য পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন। যেমন – নাম, জন্মতারিখ, ঠিকানা, পিতামাতা/স্বামী-স্ত্রীর নাম ইত্যাদি।

৫. প্রয়োজনীয় দলিল আপলোড করুন: যেমন – জন্মনিবন্ধন সনদ, SSC সার্টিফিকেট, পাসপোর্ট, বিয়ের সনদ, বা অন্যান্য প্রমাণপত্র।

৬. ফি পরিশোধ করুন: সংশোধনের ধরন অনুযায়ী টাকা পরিশোধ করুন।

৭. পেমেন্ট পদ্ধতি: বিকাশ, নগদ, রকেট বা ডাচ্-বাংলা ব্যাংক পেমেন্ট।

৮. আবেদন সাবমিট করুন।

৯. আপনার আবেদন যাচাইয়ের পর সংশ্লিষ্ট ইসি (Election Commission) অফিস থেকে আপডেট অনুমোদন করা হবে।

অফলাইনে (ম্যানুয়ালি) সংশোধন:

যদি অনলাইনে আবেদন করতে না চান, তাহলে নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস বা সিটি কর্পোরেশন নির্বাচন অফিসে গিয়ে সংশোধনের আবেদন ফর্ম পূরণ করতে পারেন।

সঙ্গে নিতে হবে: পুরনো NID কার্ডের ফটোকপি

প্রয়োজনীয় প্রমাণপত্র

পাসপোর্ট সাইজ ছবি (সাম্প্রতিক)

আবেদন ফি

হারানো NID কার্ড পুনরুদ্ধারের প্রক্রিয়া

যদি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

অনলাইন প্রক্রিয়া: এনআইডি অনলাইন সার্ভিস সাইটে যান।

আপনার একাউন্টে লগইন করুন।

“Reissue NID” অথবা “হারানো কার্ডের জন্য আবেদন” অপশনটি নির্বাচন করুন।

হারানোর কারণ উল্লেখ করুন (যেমন– হারানো, চুরি, ক্ষতিগ্রস্ত ইত্যাদি)।

একটি জিডি (General Diary) করতে হবে নিকটস্থ থানায় এবং জিডির স্ক্যান কপি আপলোড করতে হবে।

অনলাইন ফি প্রদান করুন

আবেদন সাবমিট করুন।

আবেদন অনুমোদিত হলে ইসি অফিস থেকে নতুন কার্ড সংগ্রহ করতে পারবেন, অথবা পরবর্তীতে স্মার্ট কার্ড ইস্যুর সময় সেটি পাবেন।

অনলাইন অ্যাকাউন্ট থেকে NID ডাউনলোড করার নিয়ম

অনেকেই নতুন NID বা হারানো কার্ডের ডিজিটাল কপি পেতে চান।তার জন্য ইসি অনলাইন সার্ভিসে লগইন করে আপনি PDF আকারে Smart NID Copy Download করতে পারবেন।

ধাপগুলো: লগইন করুন services nidw ওয়েবসাইট

“Download NID” অপশনে ক্লিক করুন।

আপনার পরিচয় যাচাইয়ের পর একটি Digital NID Copy (PDF) পাবেন।

এটি প্রিন্ট করে প্রয়োজনে ব্যবহার করতে পারেন (তবে অফিসিয়াল কার্ডের বিকল্প নয়)।

প্রয়োজনীয় দলিলপত্র (Documents Required)

সংশোধন বা পুনরুদ্ধারের সময় নিচের যেসকল দলিলপত্র/ কাগজ লাগতে পারে:

জন্মনিবন্ধন সনদ

SSC বা সমমানের সার্টিফিকেট

পাসপোর্ট কপি

বিয়ের সনদ (বিবাহিত হলে)

জিডির কপি (কার্ড হারানোর ক্ষেত্রে)

ছবি ও স্বাক্ষর

কোথায় যোগাযোগ করবেন?

যেকোনো প্রশ্ন বা সমস্যা হলে যোগাযোগ করুন:

ইলেকশন কমিশন (EC) হেল্পলাইন: 105 (টোল ফ্রি)

ইমেইল: [email protected]

ওয়েবসাইট: https://nidw.gov.bd

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

আবেদন করার সময় অবশ্যই সঠিক মোবাইল নম্বর ব্যবহার করুন।

ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।

আবেদন সম্পন্নের পর Application Tracking Number সংরক্ষণ করুন।

অফিসে যাওয়ার আগে অনলাইনে Appointment নেওয়া সুবিধাজনক।

বর্তমানে ইসি (Election Commission) অনলাইন সার্ভিসের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিই সহজ, স্বচ্ছ ও দ্রুত করেছে। আপনি ঘরে বসেই কয়েক মিনিটে সংশোধন, হারানো কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট কপি পেতে পারেন।

জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন ও পুনরুদ্ধার সকল প্রশ্ন ও সমাধান গাইড

উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন – nidw.gov.bd

নবীনতর পূর্বতন