রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের কার্যাবলি লিখ

রাজনৈতিক দলের সংজ্ঞা এবং কার্যাবলি আলোচনা

ভূমিকা: রাষ্ট্র হলো একটি জাতির রক্ষা কবজ। কারণ রাষ্ট্র ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না। রাজনৈতিক দল ছাড়া আবার কোন রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কারণ রাজনৈতিক দলের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কারণ রাজনৈতিক দল সবসময় চায় তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ করুক।


এজন্য প্রতিটি রাজনৈতিক দল তার সুবিধামত সরকার গঠন করতে চায়। এখানেই শেষ নই। রাজনৈতিক দলের মাধ্যমে সুষ্ঠু সরকার গঠন করা হয় কারণ, রাজনীতি হলো গণতন্ত্রের প্রাণ আর এ গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই রাজনৈতিক দল কাজ করে যা সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজনৈতিক দল

রাজনৈতিক দল সর্বদা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। কারণ, তারা সর্বদা সুষ্ঠু সরকার গঠনের জন্য কাজ করে। রাজনৈতিক দল এমন একটি সংঘ যার মাধ্যমে গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়ে থাকে। রাজনৈতিক দল সব সময় জনগণের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্ঠা করে। কারণ এখানে জনগণ ও রাজনৈতিক দলের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রাজনৈতিক দল হলো এমন একটি গোষ্ঠী যারা সবসময়বেধ উপায়ে ক্ষমতা লাভ করার চেষ্ঠা করে। কিন্তু যারা সামরিক হস্তক্ষেপ ক্ষমতায় আসে তাদের কোন রাজনৈতিক দেলের সাথে সামঞ্জস্যতা থাকে না।

প্রামাণ্য সংজ্ঞা

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদান করা হলো।

ম্যাকাইভারের মতে “রাজনৈতিক দল হলো এমন একটি দল যারা একটি নির্দিষ্ট কার্যনীতির ভিত্তিতে একত্রিত ও যুক্ত হতে হয় এবং যারা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠনে আগ্রহী।”

মোট কথা রাজনৈতিক দল হলো এমন দল যারা সরকার গঠনে সবসময় কাজ করে।জনগনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে। গণতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক দল আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে।

রাজনৈতিক দলের কার্যাবলিসমূহ

নিম্নে রাজনৈতিক দলের বিভিন্ন কার্যাবলিসমূহ তুলে ধরা হলো।

১. লক্ষ্য ও নীতি নির্ধারণ: প্রতিটি দল তাদের নিজস্ব আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে একটি ইশতেহার তৈরি করে। এতে দেশের সমস্যা সমাধানের দিকনির্দেশনা থাকে।

২. জনমত সৃষ্টি: রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ এবং প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে তোলে এবং নিজেদের নীতি, আদর্শ ও কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন করে থাকে।

৩. প্রার্থী মনোনয়ন: নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রদান করে।

৪. নির্বাচন প্রচারণা ও নির্বাচনে অংশগ্রহণ: নিজ দলের নীতি ও উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রচার-প্রচারণা চালায় এবং সরকার গঠনের লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করা।

৫. সরকার গঠন: নির্বাচনে যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারা সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়।

৬. জনগণের দাবি তুলে ধরা: জনগণের সমস্যা ও প্রয়োজনীয়তা সরকার বা প্রশাসনের কাছে উপস্থাপন করা।

৭. নাগরিক সচেতনতা বৃদ্ধি: রাজনৈতিক শিক্ষা ও সচেতনতা তৈরি করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।

৮. সুশাসন নিশ্চিতকরণ: নির্বাচিত হলে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা পরিচালনা করা।

৯. বিরোধী দলের ভূমিকা: নির্বাচনে পরাজিত দলগুলো সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। তারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয় এবং স্বৈরাচারী হওয়া থেকে বিরত রাখে।

১০. রাজনৈতিক শিক্ষা দান: রাজনৈতিক দলগুলো জনগণকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে, যা নাগরিক শিক্ষার প্রসারে সহায়ক।

১১. জাতীয় ঐক্য প্রতিষ্ঠা: বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক দল জাতীয় সংহতি রক্ষা করে।

উপসংহার: উপরের আলোচনা হতে পরিশেষে বলা যায় যে,রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আশায় স্বেচ্ছায় একক কোন ব্যক্তি কিংবা যৌথ প্রয়াসের মাধ্যমে কিছু নীতি আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ জনসমষ্টিকেই রাজনৈতিক দল বলে। রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক দেশে সব ধরনের উন্নয়নের জন্য কাজ করে থাকে। কারণ রাজনৈতিক দলই সরকার গঠন করার কাজে বেশি ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দলের কাজই হলো তাদের নিজের দলের লক্ষ উদ্দেশ্য গুলো জগণের মাঝে তুলে ধরা ও নিজের দলকে নির্দিষ্ট স্থানে পৌছে দেওয়া। জনগণের কল্যাণের জন্য রাজনৈতিক দল সর্বদা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে থাকে।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন