সংস্কৃতি কি? জ্ঞাতি সম্পর্ক কী? what is culture and kingship?

সংস্কৃতি ও জ্ঞাতি সম্পর্ক সংজ্ঞা

ভূমিকা:- সংস্কৃতি হচ্ছে মানুষের সামাজিক পরিচিতি। যেকোন সমাজে বিদ্যমান সামগ্রিক আচার-আচরণ, শিক্ষাদীক্ষা, রীতিনীতি, বিচার বুদ্ধি, আস্থা, বিশ্বাস, শিল্পকলা ইত্যাদি সমাজ কর্তৃক স্বীকৃত রূপই হলো সংস্কৃতি। সামাজিক জীবনবোধ হতে সৃষ্ট প্রত্যয়টি হলো সংস্কৃতি।

সংস্কৃতি কি? জ্ঞাতি সম্পর্ক কী

সংস্কৃতির সংজ্ঞা:

সংস্কৃতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Culture। যা এসেছে ল্যাটিন শব্দ Colere থেকে যার অর্থ হলো কর্ষণ করা। সুতরাং আমরা বলতে পারি যে, সংস্কৃতি হলো কর্ষণের দ্বারা প্রাপ্ত বিষয়।অর্থাৎ ব্যুৎপত্তিগত দৃষ্টিকোণ হতে সংস্কৃতি হলো সংস্কারের মাধ্যমে প্রাপ্ত বিষয়।সাধারণভাবে সংস্কৃতি বলতে একটি জাতির আচার-আচরণ মূল্যবোধ, খাওয়া, পরা, কথা বলা চলাফেরা, ভাষার ব্যবহার ইত্যাদির আবেগীয় বা মানসিক অবস্থাকে বুঝায়। অন্যভাবে বলা যায়, সংস্কৃতি হলো চিন্তার ক্রিয়াশীল এবং সৌন্দর্য ও মানবিক অনুভূতিতে সাড়া দেওয়ার ক্ষমতা।

প্রামাণ্য সংজ্ঞা

সংস্কৃতি বিষয়ে যেসকল মনীষী মতামত প্রদান করেছেন তা নিম্নরুপ দেওয়া হল-

নৃবিজ্ঞানী টেইলরের মতে- ''সংস্কৃতি এমন এক জটিল সত্তা যার ভেতরে রয়েছে জ্ঞান, আস্থা, বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ আইন, প্রথা পদ্ধতি এবং সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত অন্য সকল দক্ষতা ও অভ্যাস।''

According to Mathew Arnold, ''সংস্কৃতি, যা পরিপূর্ণতার অধ্যয়ন, আমাদেরকে প্রকৃত মানবিক পরিপূর্ণতাকে একটি সুরেলা পরিপূর্ণতা হিসেবে কল্পনা করতে পরিচালিত করে, যা নিজস্ব কুমানিতার সকল দিককে বিকশিত করে এবং একটি সাধারণ পরিপূর্ণতা হিসেবে, যা আমাদের সমাজের সকল দিককে বিকশিত করে।.''

ম্যালিনোস্কি এর মতে-''সংস্কৃতি মানুষের আপন কর্মের সৃষ্টি, যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে।''

বিখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী আর, এস, ম্যাকাইভারের মতে, "আমরা মানুষ হিসেবে কি সেটাই হলো আমাদের সংস্কৃতি।"

সমাজবিজ্ঞানী বায়ারস্টেড এর মতে, 'সংস্কৃতি হচ্ছে একটি জটিল সমন্বয়, যা সমাজের সদস্য হিসেবে একজন মানুষ, চিন্তা করে, কোনো কিছু করে এবং যা তাদের থাকে।"

সমাজবিজ্ঞানী জে. এম. শেফার্ড-এর মতে, "মানবসৃষ্ট সকল বস্তু এবং সমাজের সদস্যদের মধ্যে বংশপরম্পরায় বর্তিয়ে থাকে এমন সকল চিন্তা-ভাবনা ধ্যান-ধারণা এবং আচার-ব্যবহারের ধরনই হচ্ছে সংস্কৃতি।"

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সংস্কৃতির সংজ্ঞায় বলা হয়েছে, "সংস্কৃতি হচ্ছে প্রতিক্ষণ এবং আত্মার বিশোধন উপভোগ এবং আচার-আচরণ, শিক্ষিত এবং বিশোধিত সত্তার অবস্থা।"

সমাজবিজ্ঞানী ই. সি. নর্থের মতে, মানুষ তার অভাব মোচনের জন্য যেসব কলাকৌশল উদ্ভাবন করেছে সেটাই তাঁর সংস্কৃতি।"

সুতরাং উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে, মানুষের জীবন-যাত্রার সামগ্রিক বিষয় হলো তার সংস্কৃতি। সমাজের সদস্য হিসেবে প্রতিটি মানুষ পরিচিত হয় সংস্কৃতির দ্বারা।

জ্ঞাতি সম্পর্ক বলতে কি বুঝ

মানুষ সামাজিক জীব সমাজের মধ্যেই মানুষ জন্মগ্রহণ করে। সমাজ ছাড়া মানুষ চলাচল করতে পারে না। মানুষ তার সমাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি চাহিদা পূরণের জন্য সমাজেই বসবাস করে। সমাজে একসাথে বসবাস করে ফলে পরস্পরের সাথে একটি সম্পর্ক গড়ে উঠে সেটাই জ্ঞাতি সম্পর্ক।

জ্ঞাতি সম্পর্ক সংজ্ঞা:

জ্ঞাতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Kinship। kin এবং ship যার অর্থ হলো সম্পর্ক। সুতরাং kinship হলো জ্ঞাতি বা আত্মীয়তার সম্পর্ক। সাধারণত আমাদের জীবনে জ্ঞাতি সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক হলো রক্তের সম্পর্ক। এছাড়া বিবাহ ও দত্তক সম্পর্কও জ্ঞাতি সম্পর্কে অন্তর্ভুক্ত।

প্রামাণ্য সংজ্ঞা

kinship বা আত্মীয়তার সম্পর্কে বিভিন্ন মনীষী মতামত প্রকাশ করেছেন সেগুলি নিম্নে দেওয়া হলো-

আমেরিকার নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান সর্বপ্রথম 'Ancient society' নামক গ্রন্থে kinship সম্পর্কে বিস্তারিত বিজ্ঞান নির্ভর আলোচনা করেন।

ম্যালিনোস্কি এর মতে ''জ্ঞাতি সম্পর্ক সেই সকল সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কের বন্ধন যা সন্তান উৎপাদনের সামাজিক মূল্যায়নের উপর প্রতিষ্ঠিত।''

Lucy Main states, ''Kinship is the expression of social relations in a biological idiom.''

Keesing এর মতে, ''জ্ঞাতি সম্পর্ক ব্যক্তির সামাজিক মর্যাদা ও অস্তিত্বের নির্ধারক।''

সুতরাং উপরের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে, জ্ঞাতি সম্পর্ক হলো আত্মীয়তার সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক মানুষের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং ব্যক্তির অস্তিত্ব ও মর্যাদা সমুন্নত রাখে। সংস্কৃতি ও জ্ঞাতি সম্পর্ক মানুষের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি মানুষের চিন্তা-চেতনা ও জীবনের চালচলন নির্ধারণ করে, আর জ্ঞাতি সম্পর্ক সামাজিক বন্ধন ও আত্মীয়তার বন্ধুকে সুদৃঢ় করে। এ দুয়ের সমন্বয়ে সমাজে মানুষের পরিচয়, মর্যাদা ও স্থায়িত্ব নিশ্চিত হয়।

Comments

Popular posts from this blog

রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর

টার্ম পেপার (term paper) কী? টার্ম পেপার লেখার নিয়ম অনার্স-মাস্টার্স

রাজনৈতিক যোগাযোগ কী? রাজনৈতিক যোগাযোগের গুরুত্ব