জনসংখ্যা সমস্যা কি? উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ লিখ

জনসংখ্যা সমস্যা কী? উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ

ভূমিকা:- বিশ্বব্যাপী জনসংখ্যা একটি প্রধান সমস্যা। বিশ্বের সকল দেশেই এ জনসংখ্যা সমস্যা নিয়ে কম বেশি উদ্বিগ্ন। বিশ্বের জনসংখ্যা যেভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাতে এ অতিরিক্ত জনসংখ্যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করছে। যেকোনো দেশের জন্য জনসংখ্যা সমস্যা হুমকি স্বরুপ। অতিরিক্ত জনসংখ্যা দেশের কাঠামোকে দুর্বল করে, বেকারত্ব বৃদ্ধি করে ও দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটায়। জনসংখ্যা সমস্যা প্রতিটি দেশের জন্য হুমকি।

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ

জনসংখ্যা সমস্যা সাধারণ সংজ্ঞা

কোন দেশের খাদ্য উৎপাদন এবং লোকসংখ্যার মধ্যে যদি তুলনামূলক অসমতা দেখা দেয় তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে। এতএব, জনসংখ্যা সমস্যা বলতে কোন দেশের খাদ্য উৎপাদন ও লোকসংখ্যার মধ্যে যখন তুলনামূলক অসামঞ্জস্য দেখা যায় তখন সেই অবস্থাকে জনসংখ্যা সমস্যা বলা হয়।

প্রামাণ্য সংজ্ঞা

ম্যালথাসের মতে " জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতি হারে।"

সাবেক বিশ্ব ব্যাংকের প্রসিডেন্ট মি ম্যাকনামারা জনসংখ্যা স্ফীতি সম্পর্কে বলেন- "পারমাণবিক যুদ্ধ ছাড়া বিশ্ববাসীর মুখে অন্যতম যে সমস্যা তা হলো জনসংখ্যাস্ফীতি "

উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধি বা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ

বর্তমান বিশ্বে জনসংখ্যা যেন এক অভিশাপ। জনসংখ্যা বৃদ্ধির কারণে উন্নয়নশীল দেশে সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক সমস্যা থেকে শুরু করে বেকারত্ব ও দারিদ্রতা বেড়েই চলেছে। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশাল জনগোষ্ঠীর খাদ্য সংকট দেখা দিচ্ছে। নিম্নে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ তুলে ধরা হলো-

১। খাদ্য উৎপাদন

বিশ্বের খাদ্য উৎপাদন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। যেমন ১৯৫০ সালে খাদ্য উৎপাদন ছিলো ৬৩১ মিলিয়ন টন ১৯৮৪ সালে বেড়ে তা দাড়ায় ১.৬৫ বিলিয়ন। আর অধিক উৎপাদন করার জন্য আধুনিক প্রযুক্তি ও ব্যবহার করা হচ্ছে। সাথে এ উৎপাদন বাড়ার পাশাপাশি জনসংখ্যা ও কর্মের জন্য এক স্থান হতে অন্যত্র গিয়ে বসবাস করছে এভাবে জনসংখ্যা ও বাড়ছে।

২। উপযুক্ত পরিবেশ

পরিবেশের অবস্থার উপর জনসংখ্যা বৃদ্ধি নির্ভর করে। বিশ্বের নিরক্ষীয় অঞ্চলসমুহ উচ্চ তাপমাত্রা বিরাজ করায় মানুষ দ্রুত প্রজনন ক্ষমতা লাভ করে। ফলে সে অঞ্চলে অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফলে সন্তান জন্ম ও লালন পালনের সময় বেশি পাওয়ায় সন্তান জন্মদান বেশি করে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়। যা পরবর্তীতে জনসংখ্যা সমস্যায় রুপ নেয়।

৩। বহুবিবাহ

উন্নয়নশীল দেশের সমাজগুলিতে এখনও বহু বিবাহ লক্ষ্য করা যায় এই বহুবিবাহের কারণে একেক জন পুরুষ দুইটা তিনটা বিয়ে করে।যার ফলে তারা অধিক সন্তান জন্মদান করেন এ কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় ও জনসংখ্যা সমস্যা দেখা দেয়।

৪। বাল্যবিবাহ

বাল্যবিবাহ উন্নয়নশীল দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে ধরা হয়। উন্নয়নশীল দেশে গ্রামীণ সমাজে সচেতনতার অভাবে তারা তাদের মেয়েদের বাল্য বয়সেই বিবাহ দেই। যার ফলে তাদের প্রজনন ক্ষমতা দীর্ঘ সময় থাকে তাই তারা এই দীর্ঘ সময়ের মধ্য অধিক সন্তানের জন্ম দেই যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ।

৫। পুত্র সন্তান লাভের কামনা

উন্নয়নশীল দেশের অনেক মানুষ এখনও নিরক্ষর। তাই তারা মনে করে বৃদ্ধ বয়সে কন্যা সন্তান তাদের খেয়াল রাখতে পারবে না এজন্য কন্যা সন্তান হওয়ায় পুত্র সন্তানের আশায় দিনের পর দিন সন্তানের জন্ম দেয় এবং এভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়।

৬। সচেতনতার অভাব

উন্নয়নশীল দেশের অনেক মানুষ আছে এখনও তারা অসচেতন। তারা জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কুফল সম্পর্কে অবগত নয়৷ তারা মনে করেন সন্তান বেশি হলে পরিবার বড় হলে শক্তি বাড়বে। বৃদ্ধ বয়সে সন্তানরা বৃদ্ধ বয়সে ছায়া হয়ে পাশে থাকবে এই ভেবে তারা অধিক সন্তান গ্রহণ করেন যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।

৭। দারিদ্র্যতা

উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাই তারা তারা মনে করে যে অধিক সন্তান জন্ম দিলে বড় হয়ে কর্ম করলে দারিদ্র‌্যতা দূর হবে এ প্রত্যাশায় পুত্র সন্তানের আশায় দিনের পর দিন সন্তান জন্ম দেই যাতে তারা বড় হয়ে কর্ম করে দারিদ্র্যতা দুর করতে সহায়ক হয়। অপরদিকে, দারিদ্র্য হওয়ায় বিনোদন হিসাবে যৌনতাকে বেশি প্রাধান্য দেই ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।

৮। নারী শিক্ষা অভাব

উন্নয়নশীল দেশগুলোতে নারীরা শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে। যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তারা জনসংখ্যা বৃদ্ধির কারণে কি কি সমস্যা ঘটে সে বিষয়ে বুঝে না ফলে তারা ও সন্তান জন্ম দিতেই থাকে। যা জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যা সমস্যায় পরিণত হয়। অনেকাংশে লক্ষ্য করা যায় যে দেশে নারী শিক্ষার হার বেশি সে সকল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম। কারণ তারা কর্মে ব্যস্থ থাকার কারণে অধিক সময় বাইরে থাকে এবং নিজেদের জীবন সম্পর্কে সচেতন যার কারণে কম সন্তান গ্রহণ করে থাকে। আর এই নারী শিক্ষার অভাবের ফলে তারা অধিক সন্তান গ্রহণ করায় জনসংখ্যা বৃদ্ধি পায়।

৯। নারী কর্মসংস্থান অভাব

উন্নয়নশীল দেশগুলোতে এখনও নারীদের প্রতি অবিচার করা হচ্ছে তাদের যথাযথ শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে না অপরদিকে তারা বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণেও কোন কর্মক্ষেত্রে যোগদান করতে পারে না। তাদের কাজ হলো ঘরে বসে ঘরের কাজ করা আর বাচ্চা উৎপাদন ও পরিবার সামালানো এতে তারাও তাদের সময় কাটানোর জন্য অধিক সন্তান গ্রহণ করে যেন সন্তানের সাথে সময় কাটাতে পারে। আর এভাবে জনসংখ্যা বেড়েই চলেছে।

১০। চিত্রবিনোদনের অভাব

উন্নয়নশীল দেশে গ্রামীণ সমাজে মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করায় তারা তেমন বিনোদন করার সুযোগ পাইনা যেটুকু সময় পায় স্ত্রী সন্তানের সাথে কাটায় বিশেষ করে স্ত্রীরা বাসায় একা থাকে তাই বিনোদনের জন্য সন্তান নিয়ে তাদের লালন পালন করার মধ্য দিয়ে সময় পার করে এছাড়া দারিদ্র‌তার কারণে স্বামীরা অধিক সময় পার করে বাসায় ফলে স্বামী- স্ত্রীর এ অধিক সময় পার করার কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায়।

১১। জন্মনিয়ন্ত্রণে অনিহা

জনসংখ্যা বৃদ্ধির অন্যতম আর একটি সমস্যা হলো জন্মনিয়ন্ত্রণে অনিহা প্রকাশ। কারণ গ্রামের অধিকাংশ নারীরা অশিক্ষিত যার কারণে তারা এ বিষয়ে তেমন কিছু জানেনা এছাড়া বিভিন্ন কুসংস্কার ও ভূল ধারনার কারনেও জন্মনিয়ন্ত্রণে অসচেতন ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

১২। মৃত্যুহার হ্রাস

উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হওয়ার ফলে মৃত্যুর হার কমে গেছে ফলে মৃত্যুহার যতটা হ্রাস পেয়েছে সে তুলনায় জন্মহার বৃদ্ধি ততটা হ্রাস পাই নাই ফলে জনসংখ্যা ক্রমাগতভাবে দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে। যা উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা সমস্যা হয়ে দাড়িয়েছে।

১৩। সামাজিক নিরাপত্তার অভাব

বেশিভাগই উন্নয়নশীল দেশে লক্ষ্য করা যায় যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এখনও সৃষ্টি হয়নি যার কারণে দেশের দারিদ্র শ্রেণির মানুষ সামাজিক নিরাপত্তা ও বৃদ্ধ বয়সে ঠাঁই হিসেবে অধিক সন্তান জন্ম দিয়ে থাকেন যাতে করে যখন তারা অক্ষম হয়ে যাবেন তখন একটা নিরাপদ স্থান পান।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা সমস্যা শুধু পরিবার বা সমাজের উপর প্রভাব ফেলে না বরং এটা দেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। সুতরাং এ সমস্যা সমাধান করার চেষ্টা না করলে খুব শিঘ্রই জনসংখ্যা সমস্যা হতে জনসংখ্যা বিস্ফোরণ ঘটবে। তাই এ জনসংখ্যা সমস্যা সমাধান করতে পরিবার ও দেশকে সচেতন হতে হবে, না হলে এক সময়ে এই জনসংখ্যাই দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়াবে। অতএব জনসংখ্যা বৃদ্ধি ও জনসংখ্যা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রয়োগের ব্যবস্থা করতে হবে তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান সম্ভব হবে।

Comments

  1. ধন্যবাদ জনসংখ্যা বৃদ্ধি বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য

    ReplyDelete
  2. ধন্যবাদ জনসংখ্যা বিষয়ক উত্তরের জন্য

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কী কী? আলোচনা কর

ChatGPT কী? ব্যবহার, সুবিধা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ