মধ্যমার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। মধ্যমার সুবিধা অসুবিধা আলোচনা কর
মধ্যমার বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা ভূমিকা:- কোনো নিবেদনের তথ্য সারিতে মানের উর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে সংখ্যাটি কেন্দ্রবিন্দুতে বা ঠিক মাঝখানে অবস্থান করে নিবেশনের তথ্য সারিকে সমান দুটি অংশে ভাগ করে তাকে মধ্যমা বলে মধ্যমা দ্বারা বিভক্ত তথ্যসারির একদিকে থাকে মধ্যমা অপেক্ষা ছোট মানের সংখ্যা এবং অন্যদিকে থাকে বড় মানের সংজ্ঞা। মধ্যমা হলো মধ্যক মানের কেন্দ্রীয় প্রবণতার অবস্থানভিত্তিক পরিমাণ। মধ্যমা হলো এমন একটি সংখ্যামান যা মানের উর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে নিবেশনের তথ্যসারি দুভাগে ভাগ করা যায়। মধ্যমার গুনাবলি বা বৈশিষ্ট্য নিম্নে মধ্যমার কিছু উল্লেখযোগ্য গুনাবলি বা বৈশিষ্ট্য প্রদান করা হলো ১। বুঝতে সহজ: সংজ্ঞা হতে মধ্যমা খুব সহজে বোঝা যায়। ২। নির্ণয় পদ্ধতি: অবস্থান ভিত্তিক পরিমাপ হওয়ায় নির্ণয় পদ্ধতি সহজ। ৩। প্রান্ত খোলা শ্রেণি: মধ্যমা অবস্থান ভিত্তিক পরিমাপ হওয়ায় শ্রেণির প্রান্তসীমা খোলা থাকলেও নির্ণয় করা যায়। ৪। চরম ও প্রান্তিক প্রভাব: মধ্যমা অবস্থান ভিত্তিক পরিমাপ হওয়ায় প্রান্তিক ও চরমমান দ্বারব্য এটি প্রভাবিত হয় না। ৫। অসমশ্রেণি: মধ্যমা নির্ণয়ে শুধু মধ্যমা শ...