বন্যা কি? বন্যার ফলাফল বা ক্ষতিসমূহ লিখ

বন্যা কি? বন্যার ক্ষতিসমূহ আলোচনা কর

ভূমিকা:- বর্তমানে প্রাকৃতিক দূর্যোগ হিসেবে যে নামটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো বন্যা।বন্যা প্রাকৃতিক দূর্যোগের মধ্যে অন্যতম। প্রতি বছরই বন্যা সংঘঠিত হয়ে থাকে।তবে এর মাত্রা প্রতিবছর সমান হয় না কোন বছর বেশি বা কোন বছর কম হয়। বন্যার ফলে ঘরবাড়ি নষ্ট সহ পশু-পাখি, প্রাণীর ও জীবন বিপন্ন হয়। মূলত নদীর ধারণক্ষমতার অতিরিক্ত পানি যখন লোকালয়ে প্রবেশ করে, তাকেই আমরা বন্যা বলে থাকি।মূলত নদীর ধারণক্ষমতার অতিরিক্ত পানি যখন লোকালয়ে প্রবেশ করে, তাকেই আমরা বন্যা বলে থাকি। আজকের পোস্টে আমরা বন্যা সম্পর্কে জানব।

বন্যা কি? বন্যার ফলাফল বা ক্ষতিসমূহ

বন্যার সংজ্ঞা

বন্যা এমন একটি জিনিস যেটির অর্থ এটায় যে খাল-বিল, নদী-নালার পানি যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে জনপদে ঢুকে পড়ে জনজীবনে ক্ষতি সৃষ্টি করে। অর্থাৎ, নদী-নালার পানি যখন স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি থাকে তখন তাকে বন্যা বলে। বন্যা হলো একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। বন্যা হল পানির অত্যধিক প্রবাহ যা সাধারণত শুষ্ক জমিকে নিমজ্জিত করে। অর্থাৎ বন্যা হলো এমন একটি পানি প্রবাহ যা স্বাভাবিক অবস্থায় প্লাবনমুক্ত ভূমিকে প্লাবিত করে। "প্রবাহিত পানি" অর্থে শব্দটি জোয়ারের প্রবাহের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে।

বন্যার ফলাফল বা বন্যার ফলে সৃষ্ট ক্ষতিসমূহ

বন্যার ফলাফল: নিম্নে বন্যার ফলাফল বা ক্ষতি আলোচনা করা হলো-

১। বন্যার ফলে বিভিন্ন জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রাণীর আবাসন সমস্যা দেখা দেই।

২। বন্যার ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়।

৩। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয় 

৪। বন্যার ফলে রোগ-জীবাণু মহামারি আকারে ধারণ করে।বিশেষ করে পানিবাহিত রোগসহ বিভিন্ন সংক্রামক রোগ দেখা দেয়।

৫। বন্যার ফলে পরিবেশ দূষিত হয় এবং পরিবেশ দূষণের ফলে মানব সমাজ বিপর্যস্ত হয়। বন্যার ফলেই বিভিন্ন পচা বর্জ্য পরিবেশকে দূষিত করে।

৬। বন্যার ফলে নদীতে পলি জমে যার কারণে নদী ভরাট হয়ে যায় এবং পানি ধারণ ক্ষমতা কমে যায়।

৭। জ্বালানি সংকট দেখা দেয় কারণ, মানুষ সহ আবাসনের সবকিছু বন্যার পানিতে ভেসে যায়।

৮। বন্যার ফলে নদীর প্রবাহের ব্যাপক পরিবরতন হয়।

৯। বন্যার ফলে বিভিন্ন রোগ দেখা দেয় যার কারণে অনেক মানুষ ও প্রাণী মারা যায়।

১০। বন্যার ফলে দূর্ভিক্ষের সৃষ্ট হয়। এতে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যায়।

১১। বন্যার ফলে দেশে খাদ্য সংকট দেখা দেয়, কারণ বন্যার ফলে সকল প্রকার ফসল নষ্ট হয়ে যায়।

১২। বন্যার ফলে মানুষ সবকিছু হারিয়ে নি:সম্বল হয়ে যায় যার ফলে ব্যক্তি ঋণে জর্জরিত হয়ে যায়।

১৩। বন্যার ফলে অর্থনৈতিতে ব্যাপক ক্ষতি হয় কারণ গ্রামের অর্থনীতির মূল হলো কৃষি আর বন্যায় যখন কৃষি জমি প্লাবিত হয় তখন মানুষের সকল ফসল পানিতে ডুবে যায় যাতে করে তাদের অর্থনৈতিক অবস্থা চরম দারিদ্র্য সীমার নিচে চলে আসে।

১৪। শিক্ষাব্যবস্থায় ব্যাঘাত ঘটে: বন্যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায় বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ফলে পাঠদান বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় দীর্ঘমেয়াদী ক্ষতি হয়।

১৫। যোগাযোগ ব্যবস্থার ভেঙে পড়া: বন্যার সময় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেললাইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্রামের সঙ্গে শহরের এবং এক জেলার সঙ্গে আরেক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিশেষে বলা যায় যে, বন্যার ফলে মানব জীবন ও সমাজ জীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও এর ক্ষয়ক্ষতি অনেক ক্ষেত্রে মানুষের অসচেতনতা বা অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বৃদ্ধি পায়। সঠিক দুর্যোগ ব্যবস্থাপনা, আগাম সতর্কবার্তা এবং দ্রুত ত্রাণ সহায়তার মাধ্যমে এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশে বন্যা অভিশাপস্বরুপ।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন