ব্যবস্থা তত্ত্ব কি? ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

ব্যবস্থা তত্ত্ব (System Theory) কি? ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ লিখ

ভূমিকা:- বিংশ শতাব্দীতে সমাজ, রাজনীতি এবং অর্থনীতিসহ সমাজবিজ্ঞানের প্রতিটি শাখায় আমূল পরিবর্তন ও নিত্যনতুন চিন্তা-চেতনার উদ্ভব ঘটে। এই পরিবর্তনশীল সামাজিক প্রেক্ষাপটকে বৈজ্ঞানিক ও সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করার তাগিদ থেকেই আধুনিক ব্যবস্থা তত্ত্বের (Systems Theory) ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। যদিও এই তত্ত্বের ধারণা বেশ প্রাচীন, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জটিল সমাজ ও রাজনৈতিক কাঠামো বিশ্লেষণে এটি একটি অপরিহার্য তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বিশেষ করে ১৯৫৩ সালে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন (David Easton) তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Political System'-এ রাজনৈতিক কাঠামোকে একটি সামগ্রিক 'ব্যবস্থা' হিসেবে উপস্থাপন করেন। তাঁর হাত ধরেই রাজনীতি ও সমাজ বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বের এক নতুন যুগের সূচনা হয়। আজকের আলোচনায় আমরা আধুনিক সমাজ ও রাজনীতি ব্যাখ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য এই ব্যবস্থা তত্ত্ব কী এবং এর প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত করব।

ব্যবস্থা তত্ত্ব কি? ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্য


ব্যবস্থা তত্ত্ব (System Theory):

সাধানণত কোনো একটি বিষয়কে সামাজিকভাবে পর্যালোচনা করার জন্য যে তত্ত্ব ব্যবহৃত হয় তাকেই ব্যবস্থা তত্ত্ব বলে। এটি একটি সমন্বিত তত্ত্ব। এ তত্ত্বে অনেকগুলো একক একসাথে কাজ করে। ব্যবস্থা তত্ত্বে এককগুলো পরস্পর সংযুক্ত এবং একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। কোনো একটি এককের পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো একটি এককের পরিবর্তন অপরাপর এককের পরিবর্তনকেও নির্দেশিত করে।

প্রামাণ্য সংজ্ঞা

বিভিন্ন তাত্ত্বিক দার্শনিক, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ ব্যবস্থা তত্ত্বকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো-

Almond and Powel ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে তারা বলেছেন- ব্যবস্থা হচ্ছে বিভিন্ন অংশগুলোর পারস্পরিক নির্ভরশীলতা এবং ব্যবস্থার সাথে এর পরিবেশের মধ্যে কোন না কোন ধরনের সীমাবদ্ধতা।

Anatol Rapport এর মতে A who which function as a hole by virtue of the independence of its part is called a system.

Morton Cuplan (মরটন কাপলান) বলেছেন, A set of interrelated variables as distinguished from the environment of set.

James Colemen said to A system implies a set of odered relastionship having stable boundaries and a certain persistence over time.''

লাডউইপ বার্টালানাফি এর মতে, সিস্টেম হলো এমন কিছু উপাদানের সমষ্টি যা স্থায়ীভাবে মিথস্ক্রিয়া করে।

ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ

১. সমন্বিত গঠন:

ব্যবস্থা তত্ত্ব বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। প্রতিটি উপাদান (যেমন: ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন) নিজ নিজ ভূমিকা পালন করে এবং পরস্পরের ওপর নির্ভরশীল।

২. পারস্পরিক নির্ভরতা:

প্রত্যেক একক বা উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটির পরিবর্তন অন্যটির ওপর প্রভাব ফেলে। এটি একটি "ইন্টারডিপেনডেন্ট" কাঠামো।

৩. ইনপুট ও আউটপুট পদ্ধতি:

ডেভিড ইস্টনের মতে, সমাজ বা রাজনীতির মধ্যে বিভিন্ন দাবি, অভিযোগ বা সমর্থন ইনপুট হিসেবে আসে এবং সেগুলোর প্রতিক্রিয়ায় রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা থেকে নীতিমালা, সিদ্ধান্ত ইত্যাদি আউটপুট হিসেবে নির্গত হয়।

৪. পরিবেশ নির্ভরতা:

ব্যবস্থা তত্ত্ব কোনো নির্জীব কাঠামো নয়; এটি পরিবেশের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখে এবং পরিবেশের পরিবর্তন অনুযায়ী নিজেকে পরিবর্তন করে।

৫. ফিডব্যাক প্রক্রিয়া:

ফিডব্যাকের মাধ্যমে একটি ব্যবস্থা জানে তার আউটপুট কার্যকর হয়েছে কি না। সমাজের প্রতিক্রিয়া অনুযায়ী ব্যবস্থা আবার নিজেকে নতুনভাবে সাজায়।

৬. সীমাবদ্ধতা ও স্থিতিশীলতা:

প্রতিটি ব্যবস্থার নির্দিষ্ট সীমা থাকে, যেখানে এককগুলো একটি সুনির্দিষ্ট নিয়মে কাজ করে। দীর্ঘমেয়াদে এই কাঠামো একটি স্থায়িত্ব বজায় রাখে।

৭. প্রয়োগযোগ্যতা:

ব্যবস্থা তত্ত্ব কেবল রাজনীতি নয়, সমাজবিজ্ঞান, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন শাখায় বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়

উপসংহার: উপরের সংজ্ঞা গুলো পর্যালোচনা করে বলা যায় যে ব্যবস্তা তত্ত্ব হলো কতিপয় এককের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। ব্যবস্থা তত্ত্বে প্রতিটি এককের মধ্যে এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক লক্ষ্য করা যায়। অর্থাৎ একটির পরিবর্তন আরেকটির পরিবর্তন ঘটায়।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন