উন্নয়নশীল দেশ কাকে বলে? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

উন্নয়নশীল দেশ কী? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ

ভূমিকা:- "উন্নয়নশীল দেশ কী- তা বর্তমান বিশ্বের পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত 'উন্নয়নশীল' শব্দটি একটি গতিশীল অবস্থাকে নির্দেশ করে। যে সব দেশের জনগণ উন্নত জীবনযাত্রার মানের আশায় উদ্বুদ্ধ হয়ে সচেতনভাবে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির চেষ্টায় লিপ্ত রয়েছে, তাদেরই সাধারণত উন্নয়নশীল দেশ বলা হয়।

উন্নয়নশীল দেশ কাকে বলে? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য

উন্নয়নশীল দেশের সংজ্ঞা

উন্নয়নশীল দেশ বলতে সে সব দেশকে বোঝায় যে সব দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং ক্রমশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। আবার, উন্নয়নশীল দেশ বলতে স্বল্পোন্নত দেশ বা নিম্ন আয়ের দেশকে বোঝায়। এছাড়া যে সকল দোশের জীবনযাত্রার মান কম, অনুন্নত শিল্পাঞ্চভিত্তিক এবং মানব উন্নয়ন সূচক অপরাপর দেশের তুলনায় নিম্নমুখী সেগুলোকে উন্নয়নশীল দেশরুপে চিহিৃন্ত করা হয়। উন্নয়নশীল দেশসমূহে জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত দেশের তুলনায় কম। বস্তুত, উন্নয়নশীল দেশ বলতে উন্নয়নের পথে ক্রমবর্ধমান দেশসমূহকে বোঝায়। উদাহরণস্বরুপঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ এশিয়া ও ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করা যায়।

উন্নয়নশীল দেশ প্রামাণ্য সংজ্ঞা

অধ্যাপক লুইস বলেন- ‘উন্নয়নশীল দেশ’ হলো এমন একটি দেশ যেখানে একটি দেশের প্রতি ঘন্টায় কাজের ভিত্তিতে উৎপাদনের অগ্রগতি সাধিত হচ্ছে।

অধ্যাপক মায়ার বলেন- ‘উন্নয়নশীল দেশ’ হলো যে দেশে পদ্ধতিগতভাবেই দীর্ঘকালীন মেয়াদে প্রকৃত জাতীয় আয় বৃদ্ধি পায়।

অধ্যাপক বেটারিকের মতে- “উন্নয়নশীল দেশ হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা উৎপাদন প্রক্রিয়াকে ক্রমশ অগ্রগতিকে ত্বরান্বিত করে।”

অধ্যাপক স্লাইডারের মতে- “উন্নয়নশীল দেশ হচ্ছে যেখানে মাথাপিছু উৎপাদন ক্ষমতার দীর্ঘকালীন অগ্রগতি যা জাতীয় উন্নয়ন কে ত্বরান্বিত করে।”

উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ

উন্নয়নশীল দেশের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হলো

১। কৃষি উন্নয়ন

অধিকাংশ উন্নয়নশীল দেশের অর্থনীতি কৃষিনির্ভর। প্রযুক্তি ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধি, স্মার্ট এগ্রিকালচার, সেচ ব্যবস্থা উন্নয়নের ফলে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

২। আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন

যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয়জল ইত্যাদির উন্নয়নের জন্য রাষ্ট্র কাজ করছে

৩। বেকার সমস্যা হ্রাস

বেকার সমস্যা সমাধানের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন যুব কর্মসংস্থান প্রকল্প, ক্ষুদ্রঋণ, উদ্যোক্তা প্রকল্প নেওয়া হচ্ছে।

৪। জনসংখ্যা নিয়ন্ত্রণ

জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পরিবার পরিকল্পনা, জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য সম্প্রসারণ, জন্মনিয়ন্ত্রণ বিষয়ক নানান উদ্যোগ গ্রহণ করছে।

৫। মূলধনের স্বল্পতা

এসকল দেশে প্রয়োজনীয় বিনিয়োগ ঘাটতি, অর্থনৈতিক সীমাবদ্ধতা, বিদেশি বিনিয়োগ প্রয়োজন, অর্থনৈতিক উন্নয়ন চ্যালেঞ্জ বিদ্যমান

৬। সম্পদের অসম্পূর্ণ ব্যবহার

মানবসম্পদ অপব্যবহার, প্রাকৃতিক সম্পদের সীমিত ব্যবহার, কারিগরি দক্ষতার অভাব।

৭। জীবনযাত্রার মানের ক্রমউন্নতি

স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান উন্নয়ন, পরিষ্কার পানি, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা ক্রমউন্নত হচ্ছে।

৮। কারিগরি জ্ঞানের প্রসার

বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বাড়ানো হচ্ছে

৯। বৈদেশিক সাহায্যর উপর নির্ভরশীল

অবকাঠামোগত উন্নয়নের জন্য উন্নত দেশ ও আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভরতা রয়েছে।

১০। সামাজিক ও ধর্মীয় পরিবেশ

সমাজে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রচলিত আছে, যা মাঝে মাঝে উন্নয়নের প্রতিবন্ধক হয়।

১১। রাজনৈতিক অস্থিতিশীলতা

অনেক ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে

১২। মাথাপিছু আয় বৃদ্ধি

ধীরে ধীরে আয় বাড়ছে, তবে এখনও উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় অনেক কম।

১৩। শিল্পায়নের বিকাশ

হালকা ও মাঝারি শিল্পে অগ্রগতি হলেও ভারী শিল্পের বিকাশ এখনও সীমিত।

১৪। নারীর ক্ষমতায়ন

নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে, তবে এখনও সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা বিদ্যমান

১৫। বৈষম্য

ধনী-গরীব, শহর-গ্রাম, নারী-পুরুষ ইত্যাদি ক্ষেত্রে এখনও ব্যাপক বৈষম্য রয়ে গেছে।

পরিশেষে বলা যায় যে, তৃতীয় বিশ্বের যেসকল দেশসমূহ দরিদ্র্যতার কষাঘাত হতে বের হতে বের হয়ে তাদের অর্থনৈতিক উন্নতির প্রতিবন্ধকতা দূর করার চেষ্টায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করছে তাকে উন্নয়নশীল দেশ বলা হয়।

shikhaprotidin

I have a Master's degree in Sociology from the National University and I run my sociology and education platform Shikhaprotidin.com to help students.

নবীনতর পূর্বতন